মদন মিত্র জেলে যাবেন সে ভবিষ্যদ্বাণী হয়েছিল ২০ বছর আগেই!

মদন মিত্র জেলে যাবেন সে ভবিষ্যৎবাণী হয়েছিল ২০ বছর আগেই!
কলকাতা, ১৬ ডিসেম্বর : মদন মিত্র যে গ্রেফতার হয়ে জেলে যাবেন সে ভবিষ্যদ্বাণী হয়ে গিয়েছিল ২০ বছর আগেই!

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মদন বাবুর প্রতিবেশী তথা জনপ্রিয় জ্যোতিষবিদ চন্দন ভট্টাচার্য এই ভবিষ্যদ্বাণী করেছিলেন। ভবানীপুরের ধীরেন্দ্র নাথ ঘোষে লেনে যে পাড়ায় মদনবাবুর ছেলেবেলা কেটেছে সেই পাড়ারই বাসিন্দা চন্দনবাবু।

একে অপরকে খুব ভাল ভাবেই চিনতেন। জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস ছিল মদনবাবুর। আর সেই সূত্রেই ভাগ্যগণনার জন্য চন্দনবাবুকে ১৯৯৪ সালে একবার হাত দেখিয়েছিলেন তিনি। উচ্চাকাক্ষী এই রাজনীতিবিদ তখন জানতে চেয়েছিলেন তিনি কখনও মন্ত্রী হতে পারবেন কি না। প্রতিবেদন অনুযায়ী, চন্দনবাবু তখনই তাঁকে সাবধান করেছিলেন এই বলে যে ৫৮ থেকে ৬০ বছকে বয়সের মধ্যে তাঁকে জেলে যেতে হতে পারে।

চন্দনবাবুর কথায়, গত দেড় বছর ধরে সময়টা ঠিক ভাল যাচ্ছে না মদন মিত্রর। বেশ চাপের মধ্যেই কাটছিল তাঁর। তাঁর অধিকাংশ কাজ হয়েও যেন হচ্ছিল না।

শুক্রবার মদন মিত্রকে সারদা কেলেঙ্কারিতে গ্রেফতার করে সিবিআই। মদন বাবুর বিরুদ্ধে অভিযোগ, অভিযোগ, তিনি অবৈধ সুযোগসুবিধা নিয়ে সারদার ব্যবসা বিস্তারে সহায়তা করেছিলেন। কুণাল ঘোষ গ্রেফতার হওয়ার পর বারবার মদনবাবুর দিকে আঙুল তুলেছেন। সুদীপ্ত সেনও বলেছেন যে, তাঁকে ভয় দেখিয়ে টাকা আদায় করেছিলেন মদন মিত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+