'প্রার্থী করে আমায় মমতা ভারতরত্নের মতো সম্মান দিয়েছেন', ভাটপাড়ার টিকিট পেয়ে প্রতিক্রিয়া মদনের
সিউড়ির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর নাম। আর তাতেই তাক লাগিয়ে দেন তিনি।
সিউড়ির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন বিধানসভা উপনির্বাচনের প্রার্থীর নাম। আর তাতেই তাক লাগিয়ে দেন তিনি। অর্জুন সিং এর গড় হিসাবে পরিচিত ভাটপাড়ায় এই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসাবে উঠে আসে মদন মিত্রের নাম। সারদা ,নারদা মামলার অধ্যায়কে পিছনে ফেলে ফের একবার ঘাসফুল শিবিরে প্রার্থীপদে মদন মিত্র। এদিন, তাঁর নাম ঘোষণার পরই এদিন প্রতিক্রিয়া দেন মদন মিত্র।

ব্যাট হাতে ক্রিজে থাকতে হবে
এদিন ,মদন মিত্রকে এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হয় সারদা-নারদা নিয়ে ভোট প্রচারে তিনি বিপাকে পড়বেন কী না। তার জবাবে মদন মিত্র বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন, ফলে ..'জিভ যিনি দিয়েছেন আহার তিনি যোগাবেন,, ব্যাট হাতে ক্রিজে টিকে থাকতে হবে'।

'ভারত রত্নের' সামিল
'মমতা বন্দ্যোপাধ্যায় আমায় টিকিট দিয়ে যে সম্মান দিয়েছেন তা ভারত রত্নের শামিল' এদিন এমন মন্তব্য করে তিনি ভাটপাড়ায় বিধায়ক হিসাবে তৃণমূলের টিকিট পাওয়ার ঘটনাকে ব্যাখ্যা করেন ফেসবুক লাইভে।

২৩ শে মে পর্যন্ত 'অজ্ঞাতবাস'
মদন মিত্র বেশ কিছুদিন ধরেই 'ফেসবুক লাইভ'-এ জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছেন। তবে এবার ২৩ শে মে পর্যন্ত ফেসবুক থেকে তিনি 'অজ্ঞাতবাসে' থাকবেন বলে জানিয়ে দিয়েছেন।

'আর ব্যক্তি মদন মিত্র নেই'
এদিন মদন মিত্র স্পষ্ট জানিয়ে দেন, যে এখন থেকে আর ব্যক্তিমদন মিত্র নন, বরং তৃণমূল প্রার্থী মদন মিত্র হিসাবেই তিনি পরিচিত হবেন। পাশাপাশি ভাটপাড়ায় বিধানসভা উপনির্বাচনে তাঁকে তৃণমূলের তরফে বেছে নেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানান।
'যব বুলবা তব আইবা'..ভোজপুরিতে মদন মিত্র
এদিনের লাইভে, ভাটপাড়ার ভোটারদের প্রতি বার্তা দিয়ে মদন মিত্র ভোজপুরী ভাষায় বলেন 'যব বুলইবা তব আইবা' । নাম না করে এদিন অর্জুন সিংকে তোপ দেগে মদন মিত্র বলেন, অনেক 'জঞ্জাল'-কে ঝেড়ে ফেলা হয়েছে তৃণমূলের তরফে।












Click it and Unblock the Notifications