Madan Mitra: মঙ্গলে মঙ্গল হোক, ভবানীপুরে যজ্ঞ করলেন মদন মিত্র, রেজাল্ট আউটের আগেই হল সবুজ আবির খেলা
ভোট ঘোষণা হওয়ার পর থেকে তাকে ময়দানে দেখা যায়নি। সপ্তম দফার আগেরদিন হঠাৎ করে ফের ফর্মে দেখা যায়া তাঁকে। তারপর আবার চুপচাপ। এবার আবার গণনার আগের দিন খবরে মদন মিত্র। ভবানীপুরের বাড়িতে দলের জয় কামনা করে মহাযজ্ঞ করলেন তিনি।
সেই সঙ্গে দলের কর্মীরা সবুজ আবির খেলে আগাম বিজয় উৎসব পালন করলেন। আগামীকাল সকাল ৮টা থেকে হবে ভোট গণনা। অতিমধ্যেইউ দফায় দফায় বৈঠক সেরে ফেলেছেন সব রাজনৈতিক দল। ভোট গণনার প্রস্তুতি সব শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়।

এক্সিট পোলে বেশির ভাগ সংবাদ মাধ্যমই বিজেপিকে বেশি আসন দিয়েছে। কম আসন দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে। যদিও এই সব বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকেও খারিজ করে দেওয়া হয়েছে এক্সিট পোল। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।
তৃণমূল কংগ্রেস আগে থেকেই দাবি করেছে বাংলায় দুই অঙ্ক পেরোতে পারবে না। বিজেপি অবশ্য সেই দাবি খারিজ করে দিয়েছে। বিজেপি এবার ৩৪ আসন পাবে বলে প্রচারে এসেই দাবি করেছিলেন অমিত শাহ। সেটাই সত্যি হবে বলে দাবি করেছেন বিজেপি নেতারা।
এদিকে সপ্তম দফার আগের দিন হঠাৎই কেন্দ্রীয় বাহিনীকে ওআরএস দেওয়ার কথা বলে খবরে চলে এসেছিলেন মদন মিত্র। তিনি বলেছিলেন কেউ ওআরএস চাইলে তাঁকে দেওয়া উচিত। তবে বাহিনী যদি লাঠি উঁচিয়ে ভয় দেখায় তাহলে ট্রিটমেন্ট দিতে জানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।












Click it and Unblock the Notifications