ওলা-উবার- নিয়ে এবার সরব মদন মিত্র, কাল বর্তমান পরিবহণমন্ত্রীর মুখোমুখি হচ্ছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী
চিটফান্ড বিতর্কে গত কয়েক বছর ধরে নেতা মদন মিত্র-কে সেভাবে সক্রিয় রাজনীতিতে প্রাকাশ্যে দেখা যায়নি। কিন্তু, বারবার তিনি তাঁর উপস্থিতির জানান দিয়ে গিয়েছেন।
চিটফান্ড বিতর্কে গত কয়েক বছর ধরে নেতা মদন মিত্র-কে সেভাবে সক্রিয় রাজনীতিতে প্রাকাশ্যে দেখা যায়নি। কিন্তু, বারবার তিনি তাঁর উপস্থিতির জানান দিয়ে গিয়েছেন। সে কামারহাটিতে অমিত শাহকে কালো পতাকা দেখানোর জমায়েতের নেতৃত্ব দেওয়া হোক বা মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় দুর্গতদের চিকিৎসার তদারকি করতে এসএসকেএম হাজির হওয়া- সবতেই মদন মিত্র ছিলেন। কিন্তু, বারবার নিজেকে মিডিয়ার ফোকাসের আড়ালে রেখে দিয়েছিলেন। তবে, ব্র্যান্ড মদন মিত্র যে জন্য রাজ্য-রাজনীতিতে পরিচিতি পেয়েছেন সেই পরিবহণ ক্ষেত্রেকে হাতিয়ার করে ফের একবার তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে।

শুক্রবারই ওয়ানইন্ডিয়া বেঙ্গলির খবরে প্রকাশ পেয়েছিল ওলা-উবার-এর মতো অনলাইন ক্য়াব পরিষেবা সংস্থার বিরুদ্ধে কীভাবে ক্ষোভে ফুঁসছেন গাড়ির মালিক এবং চালকরা। পরিস্থিতি এখন এতটাই জটিল হয়ে উঠেছে যে দীপাবলির মধ্যে কলকাতার রাস্তা থেকে ওলা ও উবার চালানো বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলেন ২২,০০০ গাড়ির মালিক। আপাতত এই সিদ্ধান্ত স্থগিত হয়েছে। বরং ৩ নভেম্বর এক বৈঠকে পরিবহণ দফতরের মধ্যস্থতায় আলোচনার মধ্যে দিয়ে আগে এগোনোর সিদ্ধান্তই গৃহীত হয়। যে বৈঠকে সভাপতিত্ব করেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। এছাড়়াও ছিলেন পশ্চিমবঙ্গ অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড-এর প্রতিনিধি-সহ অন্য সব অনলাইন ক্যাব ইউনিয়নের প্রতিনিধিরা।
এই বৈঠকে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই মোতাবেক সোমবার দুপুরে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মদন মিত্র। তাঁর সঙ্গে যেমন থাকছে তাঁর নেতৃত্বে তৈরি হওয়া তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড-এর প্রতিনিধি দল, তেমনি থাকছেন অন্য সব অনলাইন ক্যাব মালিকদের ইউনিয়নের প্রতিনিধিরাও। মূলত কয়েক দফা দাবি নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনায় বসতে চলেছেন মদন মিত্র। সুতরাং, সেদিক দিয়ে দেখতে গেলে এই বৈঠক হতে চলেছে বর্তমান পরিবহণমন্ত্রী ও প্রাক্তন পরিবহণমন্ত্রী-র মধ্যে।

এই বৈঠকে ওলা-উবারের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হওয়ার কথা মদন মিত্রের। যেমন বর্তমানে ওলা-উবারে গাড়ি দেওয়া মালিকরা কিলোমিটার পিছু ৭ টাকা করে পান। এই অর্থ কিলোমিটার পিছু ২০ টাকা করার প্রস্তাব রাখবেন মদন মিত্র। এছাড়াও আলোচনায় থাকছে ওলা-উবারের মধ্যে সিসিটিভি সার্ভাইল্য়ান্স-এর মতো বিষয়। দুই-পিঠ টোল-এর দায়ভাবে যাতে অনলাইন ক্যাব পরিষেবা দেওয়া সংস্থা নেয় তাও তুলে ধরা হবে। গাড়ির মালিকদের স্বার্থসুরক্ষা করে এমন কমিশন সংক্রান্ত বেশকিছু প্রস্তাবও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে রাখা হবে। সমস্ত দাবি-দাওয়া রাখার পাশাপাশি ওলা-উবারের প্রতিনিধিদের ডেকে পরিবহণমন্ত্রীর উপস্থিতিতে আলাদা করে এক ত্রিপাক্ষিক বৈঠকেরও আর্জি রাখা হবে সোমবারের এই আলোচনায়। সমস্ত বিষয়টি ১৫ নভেম্বরের মধ্যে মেটানোর জন্য রাজ্য পরিবহণ দফতরকেও সময়সীমা বেঁধে দেওয়ার কথাও এই বৈঠকে জানিয়ে দিতে পারেন মদন মিত্র। 'নচেৎ ১৫ তারিখের পর থেকে যে কোনও দিনই 'ওলা-উবার চলো অভিযান'-এর ডাক দেওয়া হতে পারে। এতে কলকাতার রাস্তা থেকে ওলা-উবার ক্যাব তুলে নেবেন অধিকাংশ গাড়ির মালিক। অবস্থান বিক্ষোভ করা হবে ওলা ও উবার-এর দফতরের সামনে।', জানিয়েছেন পশ্চিমবঙ্গ অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড-এর সাধারণ সম্পাদক পার্থসারথি সেন।
মদন মিত্র পরিবহণ মন্ত্রী থাকাকালীনই রাজ্যে আবির্ভাব হয়েছিল ওলা-উবার, মেরু-র মতো অনলাইন ক্য়াব সংস্থার। অনলাইন ক্যাব মালিকদের সংগঠনগুলির আশা মদন মিত্র-এর নেতৃত্বে হয়তো সমস্যার সুরহা মিলতে পারেন। দীর্ঘদিন ধরেই অলনাইন ক্যাব মালিকদের অভিযোগ, প্রথম দিকে ওলা এবং উবার যেভাবে তাঁদের বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দিয়ে এসেছিল এখন তা বন্ধ করে দিয়েছে। কিন্তু, কিলোমিটার পিছু অর্থের অঙ্ক বাড়ানো হয়নি। এছাড়াও নানা ছুতোয় কমিশন কেটে নেওয়ার বিষয় তো রয়েইছে। অনেকসময় চালকদের না জানিয়ে শৃঙ্খলাভঙ্গের কথা বলে আই-ডি ব্লকও করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এখন ওলা এবং উবারে দেওয়া গাড়ির মালিকদের ইএমআই-এর টাকা জোগাড় করাটা বেদনাদায়ক হয়ে উঠছে বলেও অভিযোগ করছেন অনেকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications