Madan Mitra: 'পদ থেকে ছেঁটে ফেলতে দু মিনিটও সময় লাগবে না', ২১ জুলাইয়ের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা মদন মিত্রের
আর একদিন পরেই ২১ জুলাই। তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ। শহিদ দিবসের আগেই আবার ইঙ্গিত পূর্ণ মন্তব্য করে বসলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মদন মিত্র বলেছেন, 'আজ পদে আছেন , কাল কাল কাঁচি দিয়ে কেটে দিতে দুই মিনিট সময় লাগবে না'।
মদন মিত্রের এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও মদন মিত্র নিজে এতে বিতর্কের কিছু দেখছেন না। সদ্য পঞ্চায়েত নির্বাচন গিয়েছে। তাতে ভাল ফল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের মাঝেই আবার বিক্ষুব্ধরা মাথাচারা দিয়ে উঠছে।

তাঁদের সতর্ক করেই এই বার্তা তিনি দিয়েেছন। ১০ নম্বর ওয়ার্ডের সভা থেকে তিনি বিক্ষুব্ধদের সতর্ক করে বলেছেন, 'কার কত বড় জ্যাক। আমি জানতে চাই না। প্রকৃত তৃণমূল কর্মীদের যারা চেপে দেওয়ার চেষ্টা করবেন, মানুষের কাজে বাধা ও বেআইনি নির্মাণে যারা মদত দেবেন। তারা সাবধান। দ আজ আছে কাল কাঁচি দিয়ে কেটে দিতে দুই মিনিট সময় লাগবে না।'
পুরসভা ভোটে বিপুল ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটেও ভাল ফল করেছে। বিশেষ করে জেলা পরিষদের ভোটে একেবারে ২০টি আসনের মধ্যে ২০টি জিতেছে শাসক দল। তার মধ্যে ১৩টি আসন একেবারে বিরোধী শূন্য। পঞ্চায়েত নির্বাচনের এই জয়ের ধারা যাতে লোকসভা ভোটেও বজায় থাকে তার চেষ্টা চালাচ্ছে শাসক দল। সেকারণেই বিক্ষুদ্ধদের আগাম বার্তা দিয়ে রাখলেন মদন মিত্র। নিজের এলাকায় যাঁরা বিক্ষুব্ধ রয়েছেন তাঁদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'এলাকায় অনেকের কাজ করতে অসুবিধা করছে। আমরা এমন অসুবিধা করবো পায়ে কেঁদে পড়া ছাড়া উপায় থাকবে না।'
একুশে জুলাইয়ের মঞ্চকে এবার বিজয় দিবসের মঞ্চ হিসেবে ব্যবহার করবে শাসক দল। সেই সঙ্গে ২০২৪-ল লোকসভা ভোটের সুরও বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণে এবারে একুশে জুলাইয়ের মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়।












Click it and Unblock the Notifications