Madan Mitra: 'খেলা শেষ', শুভেন্দুর নাম করে চরম হুঁশিয়ারি মদন মিত্রের
এবারে ভোটের স্লোগান খেলা শেষ। একুশের ভোটে স্লোগান ছিল খেলা শুরু। এবারে হবে খেলা শেষ। পঞ্চায়েত ভোটের আগে চরম হুঁশিয়ারি কামারহাটির বিধায়ক মদন মিত্রের। তিনি রীতিমত হুঙ্কার দিয়ে বলেছেন ১১ তারিখের পর শুভেন্দু অধিকারীর মতো লোকেরা আর রাস্তায় হাঁটতে পাবে না।
পঞ্চায়েত ভোটের শেষবেলার প্রচার শুরু হয়ে গিয়েছে। তারমধ্যেই জেলায় জেলায় সন্ত্রাস চলছে। গতকাল রাত থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাসন্তি। রাজ্যপাল সিভি আনন্দ বোস চলে যাওয়ার পরেই আবার সংঘর্ষ শুরু হয়। এক তৃণমূল কংগ্রেস কর্মী জখম হয়েছেন।

শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে ফের আক্রমণ করেছেন তিনি। মদন মিত্র অভিযোগ করেছেন, যাঁরা তমমূল কংগ্রেসকে চোর বলছেন তাঁরাই সবচেয়ে বড় চোর। গদ্দারদের আসল পরিচয় জানা যাবে। শুভেন্দু অধিকারীর নাম করে তীব্র আক্রমণ শানিয়েছেন মদন মিত্র।
রাজ্যপালকে নিশানা করতেও ছাড়েননি তিনি। মদন মিত্র অভিযোগ করেছেন, রাজ ভবনে বসে রাজ্যপাল হিংসা ছড়াচ্ছেন, রাজভবনকে অপবিত্র করে তুলছেন। নির্বাচনের পরে কর্পোরেশনের বড় পাইপ নিয়ে গিয়ে গঙ্গা জল দিয়ে রাজভবন ধোঁওয়া উচিত কারন ওখানে বসে শান্তির নামে তিনি হিংসা ছড়াচ্ছেন।
উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার করতে এসে রাজ্যপালের বিরুদ্ধে ফের বিস্ফোরক তৃনমূল নেতা মদন মিত্র। মঙ্গলবার উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে নিউজলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান মদন মিত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন,পূর্বের যিনি রাজ্যপাল ছিলেন তিনি ঘুরে বেড়িয়ে উপরাষ্ট্রপতি হয়েছেন। সেই ভাবে এই রাজ্যপাল ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি তিনি রাজ্যপালকে মনিপুর ও উত্তরপ্রদেশে গিয়ে সেখানকার পরিস্থিতি দেখতে বলেন।












Click it and Unblock the Notifications