টেলি তারকার বিবাহবার্ষিকীতে মদন মিত্রের লাইভ, সঙ্গে বিজেপির রিমঝিম মিত্র, তরজা তুঙ্গে
টেলি তারকার বিবাহবার্ষিকীতে মদন মিত্রের লাইভ, সঙ্গে বিজেপির রিমঝিম মিত্র, তরজা তুঙ্গে
তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে অন্য নেতাদের তুলনা একেবারেই চলে না। তিনি কতটা রঙিন প্রকৃতির মানুষ সেটা বোধহয় সকলেই জানেন। সোশ্যাল মিডিয়াতেও বরাবর সক্রিয় এই তৃণমূল নেতা। এছাড়াও বহু বিরোধী দলের নেতাদের সঙ্গে তাঁর খোশমেজাজের আড্ডা মারতে অনেকবারই দেখা গিয়েছে মদন মিত্রের। টলিপাড়ার তারকাদের সঙ্গে মদন মিত্রের সম্পর্ক নেহাত খারাপ নয়। সম্প্রতি বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রিমঝিম মিত্রের সঙ্গে লাইভে দেখা গেল কামারহাটির বিধায়ককে। আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা–কল্পনা।

জানা গিয়েছে, ২১ অগাস্ট ছিল কৃষ্ণকলি খ্যাত অভিনেতা ভিভান ঘোষ ও তাঁর স্ত্রীর বিবাহ বার্ষিকী। আর স্বাভাবিকভাবেই সেখানে বসেছিল চাঁদের হাট। কৃষ্ণকলি ধারাবাহিকের প্রধান চরিত্র নীল ভট্টাচার্য, তিয়াশা রায়, রিমঝিম মিত্র, রাজীব বসু সহ অনেক অভিনেতাদেরই দেখা গিয়েছে সেখানে। সকলেই বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে মেতে ছিলেন। সেখানেই দেখা গিয়েছে মদন মিত্রকে। তিনিও আমন্ত্রিত ছিলেন। তারকাদের সঙ্গে মদন দা একেবারে খোশমেশাজে ছবি তুলেছেন, প্রচুর আড্ডা দিয়েছেন। কিন্তু মদন মিত্র আছেন কিন্তু লাইভ করছেন না তা কখনও হয় কি? অতএব লাইভে এসে ফের স্বমহিমায় ধরা দিলেন মদন মিত্র।
মদন নিত্র লাইভে এসে বলেন, 'ভিভান বোধহয় ভিলেনের পার্ট করে। অরিজিনাল লাইফে ও ভিলেন নয়। আমার জীবনে যত ভাল ছেলে দেখেছি…ওহ লাভলি! আজ ওদের বিবাহ বার্ষিকী। অনেক শুভেচ্ছা।’ আর সেখানেই দেখা গিয়েছে একঝাঁক তারকাদের। যাঁদের মধ্যে ছিলেন রিমঝিমও। না এটা কোনও রাজনৈতিক বিষয় নয়, বরং একেবারেই ব্যক্তিগত আলাপ থেকে এই লাইভ ভিডিও।
উল্লেখ্য, বিধানসভা ভোটের মাঝে মাঝ গঙ্গায় বিজেপি প্রার্থী শ্রাবন্তী, পায়েল ও তনুশ্রীর সঙ্গে দেখা গিয়েছিল মদন মিত্রকে। তার জেরে তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁদের। বিজেপি নেত্রীদেরও কটাক্ষ করেছিলেন দলের নেতারা। আসলে মদন মিত্র তৃণমূলের নেতা হলেও বিরোধী দলের নেতা–নেত্রীদের সঙ্গে তাঁর সম্পর্ক মন্দ নয়। রাজনৈতিক কারণকে পেছনে ফেলে তিনি ব্যক্তিগতভাবে মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন। তাই সেরকম কোনও ভাবনা–চিন্তা না করেই বিজেপি নেত্রী তথা অভিনেত্রীদের সঙ্গে কখনও ছবি তুলছেন আবার কখনও বা লাইভ ভিডিও করে শিরোনামে চলে আসছেন। তবে সেগুলি সবই ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরেই, এ নিয়ে কেই যদি কোনও রাজনীতি করে বসেন তাহলে মদন মিত্রের দোষ কোথায়?
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ











Click it and Unblock the Notifications