সোশ্যাল মিডিয়াতে 'গোপন কথাটি' আর নয়! দলের নির্দেশে ফেসবুকে লগ আউট বিধায়ক মদনের

সোশ্যাল মিডিয়া ছাড়লেন মদন মিত্র! অবাক হচ্ছেন। হ্যাঁ এটাই বড় সত্যি। এমএম লাইভ থেকে নিজেকে সরিয়ে নিলেন খোদ কামারহাটির বিধায়ক নিজেই। কিন্তু হঠাত কেন এমন সিদ্ধান্ত? প্রায় কয়েক বছর ধরেই লাইভ করছেন তিনি।

সোশ্যাল মিডিয়া ছাড়লেন মদন মিত্র! অবাক হচ্ছেন। হ্যাঁ এটাই বড় সত্যি। এমএম লাইভ থেকে নিজেকে সরিয়ে নিলেন খোদ কামারহাটির বিধায়ক নিজেই। কিন্তু হঠাত কেন এমন সিদ্ধান্ত? প্রায় কয়েক বছর ধরেই লাইভ করছেন তিনি।

বিধায়ক ছিলেন না সেই সময় থেকে ভালো-খারাপ যে কোনও সময়েই তাঁর লাইভ ভেসে উঠল সোশ্যাল প্লাটফর্ম। শুধু লাইভ নয়, বিভিন্ন সময়ে রঙ-বেরঙের কার্যকলাপ পর্যন্ত ভেসে উঠেছেন মদন মিত্রের ওয়ালে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত!

বিস্ফোরক লাইভে অস্বস্তিতে পড়তে হয় দলকে

বিস্ফোরক লাইভে অস্বস্তিতে পড়তে হয় দলকে

মদন মিত্র সোশ্যাল মিডিয়াতে হিট! কখনও কম বয়সী মহিলাদের নিয়ে লাইভ তো আবার কখনও বার্তা দিতে হলে ফেসবুক লাইভকেই বেছে নিয়েছেন মদন মিত্র। সম্প্রতি দলের বিরুদ্ধে ফেসবুক লাইভের মাধ্যমেই মুখ খুলে ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। শুধু তাই নয়, পার্থ চট্টপাধ্যায়ের নাম করে দিয়েছিলেন কড়া বার্তা। সোশ্যাল বিস্ফোরক লাইভে কার্যত চরম অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল কংগ্রেসকে। এমনকি মদন মিত্রের সেই লাইভ ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতেও।

 সম্প্রতি বেশ কিছু ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে

সম্প্রতি বেশ কিছু ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে

এখানেই শেষ নয়, সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে মদন মিত্রের বেশ কিছু 'রঙিন' ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় বেশ কয়েকজন মহিলার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে মদন মিত্র। আর তা ভাইরাল হয়ে যাওয়ার পরেই শাসকদল তৃণমূলকে আক্রমণ শানাতে নেবে পরে বিরোধীরা। এমনকি ব্যক্তিগত ভাবে প্রশ্নের মুখে পড়তে হয় বিধায়ক মদন মিত্রকেও। ড্যামেজ কণ্ট্রোলে নামতে হয় খোদ মদনবাবুকেও

আর সেখানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ত্যাগ?

আর সেখানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ত্যাগ?

একের পর এক বিতর্ক। যা নিয়ে বারবার অস্বস্তিতে পড়তে হচ্ছে দলকে। আর এই অবস্থায় সোশ্যাল মিডিয়া ছাড়লেন বিধায়ক। বৃহস্পতিবার সন্ধ্যায় ফেসবুক লাইভের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা করেন মদন মিত্র। তাঁর কথা মতো, আগামী ৩০ জুন পর্যন্ত ফেসবুক-ইনস্টা কোথাও আর মদন মিত্রকে পাওয়া যাবে না। বলেন, দল যেভাবে নির্দেশ দেবেন সে ভাবে চলব। তবে আগামিদিনে তাঁর সোশ্যাল মিডিয়া শুধুমাত্র দলীয় কাজেই চলবে। তবে মদন মিত্রের সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণাতে মন খারাপ তাঁর অনুগামীদের

সোশ্যাল মিডিয়া নিয়ে আগেই সাবধান করা হয়

সোশ্যাল মিডিয়া নিয়ে আগেই সাবধান করা হয়

বিধানসভা ভোটে ব্যাপক জয়ের পর বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই মদন মিত্রের ফেসবুক লাইভ নিয়ে সতর্ক করেছিল তাঁকে। তা নিয়ে সংবাদমাধ্যমের কাছে জানিয়েও ছিলেন তিনি। কিন্তু এরপরেও সোশ্যাল মিডিয়া ছাড়েননি তিনি। বরং বাড়িয়ে গিয়েছেন। তবে অবশেষে দলের কড়া বার্তার কাছে মদনের সোশ্যাল মিডিয়া ত্যাগ। এমনকি সম্প্রতি পার্থ চট্টপাধায় তাঁকে ফোন করে সাবধান করেছেন। জানিয়েছেন, দলের শৃঙ্খলারক্ষা কমিটি নজর রাখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+