মদন মিত্রকে টানা ৪ ঘণ্টা জেরা ইডির! রোজভ্যালি কাণ্ডে চলল নয়া জিজ্ঞাসাবাদ পর্ব
সারদা মামলা ঘিরে মদন মিত্রের রাজনৈতিক জীবনে যে বড়সড় তোলপাড় হয়েছিল তা বাংলার রাজনীতি দেখেছে।
সারদা মামলা ঘিরে মদন মিত্রের রাজনৈতিক জীবনে যে বড়সড় তোলপাড় হয়েছিল তা বাংলার রাজনীতি দেখেছে। সেই মামলায় হাজতবাসের পর ফিরে এসে ফের একবার ভাটপাড়ার উপনির্বাচনে তৃণমূলের টিকিটে রাজনীতিতে কার্যত দ্বিতীয় ইনিংস শুরু করেন মদন মিত্র। এবার ফের একবার রোজভ্যালি কাণ্ডে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হয় আজ।

এদিন সল্টলেকের সিজিও কম্প্লেক্সে ইডির তরফে ডেকে পাঠানো হয় মদন মিত্রকে। ধৃত ব্যবসায়ী গৌতম কুণ্ডুর সংস্থা রোজভ্যালির সঙ্গে তাঁর কী যোগাযোগ রয়েছে, তা জানতেই এই জেরা। মদন মিত্রের বিরুদ্ধে আয় বর্হিভূত আর্থিক লেনদেনের তথ্য রয়েছে ইডির কাছে। এদিন সেই মর্মেই মদন মিত্রকে ৪ ঘণ্টা টানা জেরা করা হয় বলে খবর। ইডি সূত্রের দবি, মদন মিত্রের বয়ান আসবার পর , তা খতিয়ে দেখেই এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ স্থির করবে ইডি।
মদন মিত্র ছাড়াও,এবার তৃণমূল শিবিরের আরও এক নেত্রীকে ডেকে পাঠানো হল ইডির দফতরে। বীরভূমের সাংসদ শতাব্দীকে রায়কে এবার ফের তলব করা হল ইডির দফতরে নেপথ্যে রোজভ্যালি কাণ্ড। এই মামলার জল কতদূর গড়ায় এবার সেদিকে নজর রয়েছে গোটা বাংলার ।












Click it and Unblock the Notifications