বিটি রোডে ট্রাকের ধাক্কায় আহত মদন মিত্র, মৃত্যু মুখ থেকে ফিরলাম বললেন বিধায়ক
দুর্ঘটনার কবলে বিধায়ক মদন মিত্র। বিটি রোডের কাছে রথতলায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক। জানা গিয়েছে, বাইক চালিয়ে যাওয়ার সময় তাঁর বাইকের মুখোমুখি ধাক্কা লাগে একটি লরির।
দুর্ঘটনার কবলে বিধায়ক মদন মিত্র। বিটি রোডের কাছে রথতলায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন কামারহাটির তৃণমূল বিধায়ক। জানা গিয়েছে, বাইক চালিয়ে যাওয়ার সময় তাঁর বাইকের মুখোমুখি ধাক্কা লাগে একটি লরির। মুহূর্তে রাস্তায় পড়ে যান বিধায়ক। কার্যত কোনও রকমে প্রাণে রক্ষা পান তিনি।

সঙ্গে সঙ্গে পাশেই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁকে আপাতত বিশ্রামে থাকারই পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
ঘটনার পরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিধায়ক। বলেন, একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। তবে এখন খুব ভালো আছি। তবে আমার বোকামির জন্যেই এই ঘটনা ঘটেছে বলে দাবি মদন মিত্রের। ঘটনার পিছনে কি কোনও ষড়যন্ত্র রয়েছে?
এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে বিধায়ক বলেন, আমি হেঁটেই মেলায় যেতে পারতাম। কিন্তু তা আমি করিনি। এটা নিছকই দুর্ঘটনা বলেই দাব তাঁর। এর পিছনে কোনও ষড়যন্ত্র নেই বলেই দাবি মদন মিত্রের।
জানা যায়, এদিন সন্ধ্যায় বেলঘড়িয়ার পার্টি অফিসেই বসে ছিলেন মদন মিত্র। সামনেই একটি মেলা ছিল। আর সেই মেলায় একেবারে থিকথিক ভিড় সাধারণ মানুষের। আর এই অবস্থাতেই বাইক নিয়ে বে হন স্থানীয় বিধায়ক মদন মিত্র। এমনিতেই ওই এলাকায় ব্যাপক যানজট লেগেই থাকে।
এমনকি রাস্তার অবস্থাও তথৈবচ। ওই রাস্তায় সাধারণ মানুষই কার্যত প্রাণ হাতে নিয়ে বের হন। এই অবস্থায় মেলা। ফলে আরও ভিড় ছিল এদিন। আর এর মধ্যেই বাইক নিয়ে বের হন বিধায়ক। আর তাঁকে দেখে আরও মানুষ ভিড় জমান বলে দাবি স্থানীয়দের। এই অবস্থায় রথতলা জেনিথের সামনে একটি লরির মুখোমুখি হন মদন মিত্র।
বিধায়ক জানিয়েছেন, লরিটা একজন খালাসি চালাচ্ছিল। তাঁকে বামদিকে সরতে বলি। কিন্তু সে না বুঝে আমার দিকেই চলে আসে বলে দাবি তাঁর। আর এই অবস্থায় ব্যাপক একটি আওয়াজ হয়। আর এরপরেই তিনি দেখেন বিশাল লরির নীচে তাঁর মাথা!
মদন মিত্রের কথায়, আতঙ্কে যদি ওই লরি পালানোর চেষ্টা করত তাহলে আজকে তিনি শেষ হয়ে যেতেন বলে জানিয়েছেন কামারহাটির এই বিধায়ক। তবে এই ঘটনায় তীব্র আতঙ্কের মধ্যে বিধায়ক। তিনি জানিয়েছেন, নতুন জীবন ফিরে পেলাম আমি। তবে ঘটনার পরেই ফের সবমহিমায় মদন মিত্র। যতই হোক কালার ফুল ছেলে বলে কথা!!
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications