Madan Mitra: ৫ ঘণ্টা পর মদন মিত্রের ভবানীপুরের বাড়ি থেকে বেরোল CBI, বাজেয়াপ্ত বেশ কিছু নথি

মদন মিত্রের ভবানীপুরের বাড়ি থেকে বেরোলেন তদন্তকারীরা। ৫ ঘণ্টা পর বেরোলেন তাঁরা। তবে দক্ষিণেশ্বরের বাড়িতে চলছে তল্লাশি অভিযান। তদন্তকারীরা বেশ কিছু নথি মদন মিত্রের বাড়ি থেকে বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে।

তবে দক্ষিণেশ্বরের বাড়িতে এখনও তল্লাশি জারি রেখেছেন তদন্তকারীরা। মদন মিত্র কামারহাটি বিধানসভা এলাকার বিধায়ক। আর এই কামারহাটি পুরসভাতেই প্রথম দুর্নীতির তথ্য সামনে আসে। অয়ন শীলের দফতরে তল্লাশি চালিয়ে প্রথমে কামারহাটি পুরসভার দুর্নীতির তথ্য হাতে আসে তদন্তকারীদের। তারপরে দফায় দফায় একের পর এক পুরনিয়োগ দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসতে থাকে।

Madan Mitra

ফিরহাদ হাকিমের বাড়িতে এখনও তল্লাশি জারি রেখেছেন তদন্তকারীরা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সকাল থেকে অভিযান চলছে সিবিআইয়ের। মন্ত্রী এবং তাঁর পরিবারের সকলের ফোন নিয়ে নিয়েছেন তদন্তকারীরা। তাঁর বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকী মন্ত্রীর নিরাপত্তারক্ষীকেও ঢুকতে দেওয়া হয়নি। মন্ত্রীর মেয়ের সঙ্গেও বচসায় জড়ান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

এদিকে রাজ্যের ১২টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। দমদম পুরসভার চেয়ারম্যান হরিন্দর সিংয়ের বাড়িতেও তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। দীর্ঘক্ষণ তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে নিয়ে স্থানীয় তৃণমূল পার্টি অফিসে গিয়েছেন তদন্তকারীরা। অন্যদিকে টাকি পুরসভার চেয়ারম্যানের বাড়িতেও চলছে অভিযান। কৃষ্ণনগর, হালিশহর, কাঁচড়াপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। মঙ্গলবারের মধ্যে সিবিআইকে রিপোর্ট পেশ করতে হবে আদালতে সেকারণেই এই তল্লাশি অভিযান সুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+