করোনার থাবা এবার মদন মিত্রের বাড়িতে, নিজেকে আইসোলেশনে রাখলেন তৃণমূল নেতা
করোনার থাবা প্রবেশ করল এবার মদন মিত্রের বাড়িতেও। তৃণমূল নেতা মদন মিত্রের বাড়ি পরিচারিকা করোনায় আক্রান্ত। তাই নিজেকে আইসোলেশনে রেখেছেন মদন মিত্র। কামারহাটির বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি।
করোনার থাবা প্রবেশ করল এবার মদন মিত্রের বাড়িতেও। তৃণমূল নেতা মদন মিত্রের বাড়ি পরিচারিকা করোনায় আক্রান্ত। তাই নিজেকে আইসোলেশনে রেখেছেন মদন মিত্র। কামারহাটির বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। আইসোলেশনে থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকছেন। থাকছেন দলের প্রচারে, ফেসবুকে ও টুইটারেও।

রবিবার তৃণমূল নেতার বাড়ির পরিচারিকার লালারস পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। সেই কারণেই কালবিলম্ব না করে মদন মিত্র নিজেকে সেল্ফ আইসোলেশনে রাখেন। যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। তবু সাবধনতা অবলম্বন করেই নিজেকে পৃথক রেখেছেন, তাঁর পরিবারকে পৃথক রেখেছেন।
দলীয় কর্মীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই তিনি জানিয়েছেন কোনও রকম শঙ্কার কিছু নেই। তিনি একেবারে সুস্থ আছেন, তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। তিনি নিজেকে আইসোলেট রেখেই দলের কাজ করে যাবেন। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই তিনি প্রচার চালাবেন। দলের নির্দেশ মেনে কাজ করবেন।
উল্লেখ্য, গত মাসে দমকলমন্ত্রী সুজিত বসু করোনা আক্রান্ত হন। তাঁর স্ত্রী ও ছেলেও করোনা আক্রান্ত হন। সেক্ষেত্রেও প্রথমে তাঁর পরিচারিকার শরীরে করোনা সংক্রমণ হয়েছিল। তিনি বাড়িতেই ছিলেন। পরে তিনি পরামর্শ মেনে হাসপাতালে যান। বর্তমানে সুজিত বসু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।












Click it and Unblock the Notifications