তৃণমূলেও শুরু বিদ্রোহ! বিদ্রোহীদের আশ্বস্ত করে মমতা-অভিষেককে চিঠির বার্তা মদনের

বিজেপিতে বিধানসভা নির্বাচনের আগে যেমন বিদ্রোহ দেখা গিয়েছিল, তেমনই বিদ্রোহ দেখা গেল তৃণমূলে। তৃণমূলের পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় বিদ্রোহী হয়ে উঠলেন নিচুতলার নেতা-কর্মীরা।

বিজেপিতে বিধানসভা নির্বাচনের আগে যেমন বিদ্রোহ দেখা গিয়েছিল, তেমনই বিদ্রোহ দেখা গেল তৃণমূলে। তৃণমূলের পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় বিদ্রোহী হয়ে উঠলেন নিচুতলার নেতা-কর্মীরা। আর সেইসব নেতা-কর্মীদের পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন তৃণমূলের বিধায়ক মদন মিত্র।

তৃণমূলেও শুরু বিদ্রোহ! মমতা-অভিষেককে চিঠি লিখবেন মদন

বিক্ষুব্ধ নেতা ও কর্মীদের পাশে দাঁড়িয়ে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র সকলকে মাতা ঠান্ডা রাখার পরামর্শ দেন। সেই সঙ্গে জানান, বিষয়টি নিয়ে তিনি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবেন। চিঠিতে তিনি জানাবেন নিচুতলার নেতা-কর্মীদের ক্ষোভে কথা।

কামারহাটিতে বাণী-বন্দনায় অংশ নিয়ে তিনি বলেন, আমি জানি এমন অনেক প্রার্থী রয়েছেন, যাঁরা দেওয়াল লিখন পর্যন্ত করে ফেলেছিলেন। তাঁদের নাম দলের প্রার্থী তালিকায় নেই। তাই এই বিক্ষোভ খুবই স্বাভাবিক। তাঁর কথায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে আমি যদি জানতে পারি প্রথম বিভাগে পাস করেছি। কিন্তু পরে দেখি তা হয়নি, তখন দুঃখ তো হবেই।

মদন মিত্র বলেন, যে সমস্ত নেতারা প্রার্থী হবেন বলে চূড়ান্ত ছিল, দেওয়াল লিখন হয়ে গিয়েছিল, তাঁদের প্রার্থী তালিকায় নাম না থাকায় তাঁদের দুঃখে আমি সমব্যথী। কেন এমন হল, সে প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। দলীয় নেতৃত্ব নিশ্চয়ই বিবেচনা করে দেখছে বিষয়টি। আমিও দলের সুপ্রিমোকে চিঠি লিখে জানাব বিষয়টি।

কামারহাটির বিধায়ক বলেন. এই মুহূর্তে তৃণমূল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা সর্বশক্তিমান ঈশ্বরের মতো। যেখানে য়াই হোক না কেন, তৃণমূল জিতবে। সে রাস্তা অবরোধ হোক বা টায়ার জ্বলুক, তৃণমূলের বিজয়রথ কেউ আটকাতে পারবে না। তবে বিষয়টি তিনি নিজে মধ্যস্থতা করবেন বলে স্থানীয় নেতা-কর্মীদের আশ্বাস দেন মদন মিত্র।

মদন মিত্র বলেন, সকলকে বলব, কেউ দল ছেড়ে যাবেবন না। কারণ তাতে লাভ হবে না। অন্য কোনও দল তৃণমূলকে লড়াই দেওয়ার জায়গায় নেই। বাংলায় একটাই দল, তার নাম তৃণমূল। আপনারা এই দলের প্রতি বিশ্বাস রাখুন, এই দলের নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখুন, সংযত থাকুন, দল আপনাকে নিরাশ করবে না।

মদন মিত্র বলেন, আপনাদের কথা আমি চিঠি লিখে মতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাব। দেখা করতে পারব কি না জানি না, তবে দু-একটি ছোট কথা তাঁদের চিঠি লিখে জানাব। তাঁরা সবই জানেন, দেখছেন, তাঁরা আপনাদের কথা ভাববে, নিরাশ হবেন না। শুধু কামারহাটি নয়, রাজ্যের বিভিন্ন এলাকার বিক্ষুব্ধ নেতাদের প্রতি এই আর্জি মদন মিত্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+