মদন মিত্রর জামিনকে চ্যালেঞ্জ করে হাই কোর্ট যাবে সিবিআই!

কলকাতা, ৯ সেপ্টেম্বর : ৬২৯দিন জেলে থাকার পর সারদা কাণ্ডের জেলবন্দি মদন মিত্রকে আলিপুর আদালত জামিন দিলেও সিবিআই কাঁটা এখনও যেন আটকে রয়েছে। মদন মিত্রর জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে যাওয়ার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে সিবিআই। এবারও কি ১৯ নভেম্বরের পুনরাবৃত্তি হবে? খুশির মেজাজেও এই প্রশ্নই মদন ঘনিষ্ঠদের মনে। ['আর প্রভাবশালী নয়', সারদাকাণ্ডে অবশেষে জামিন পেলেন মদন মিত্র !]

উল্লেখ্য গত ৩১ অক্টোবর আদালত মদন মিত্রকে জামিনের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মদন মিত্রর প্রভাবশালী হওয়ার তত্ত্বের ভিত্তিতে সিবিআই জামিন খারিজের আবেদন করে। এবং সেই আবেদন মেনে নেয় হাই কোর্ট। প্রথমে তাঁকে নজরবন্দি করে রাখার নির্দেশ দেওয়া হয় পরে ১৯ নভেম্বর মদন মিত্রের জামিন খারিজ হয় এবং আবার তাঁকে জেলে ঢুকতে হয়।

মদন মিত্রর জামিনকে চ্যালেঞ্জ করে হাই কোর্ট যাবে সিবিআই!

তারপর থেকে জেলেই রয়েছেন মদনবাবু। বারবার জামিনের আবেদন করার পরও সেই প্রভাবশালী তত্ত্বে মদনবাবুর জামিনের আবেদন খারিজ করা হয়। গতকাল (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার তাঁর জামিনের মামলার শুনানিতে দুই পক্ষের উকিলের মধ্যে এই প্রভাবশালী তত্ত্ব নিয়ে চরম তরজা শুরু হয়।

সরকারি উকিল যেখানে মদন মিত্র্র এখনও প্রভাবশালী ব্যক্তি বলে যুক্তি দেন, সেখানে মদন মিত্রর পক্ষের উকিল তা নিয়েই সওয়াল করেন। মদন মিত্র এখন আর মন্ত্রী নেই, বিধানসভা নির্বাচনে হেরে গিয়েছেন। বর্তমানে বিধায়কও নন, এই মূহূর্তে তিনি একজন সাধারণ মানুষ। তাই প্রভাবশালী তত্ত্ব এখানে খাটে না। পাশাপাশি সিবিআই তদন্তেও যে অগ্রগতি হচ্ছে না সেই বিষয়টিও আদালতের সামনে তুলে ধরেন মদন মিত্রর আইনজীবীরা।

কিন্তু সিবিআই এই সব যুক্তি মানতে নারাজ। সিবিআইয়ের তরফে বলা হচ্ছে, মন্ত্রী বা বিধায়ক না থাকলেও তিনি এখনও যথেষ্ট প্রভাবশালী। তাই আলিপুর আদালতের রায়ের কপি হাতে পেলে ২-১দিনের মধ্যেই হাইকোর্টে চ্যালেঞ্জ জানানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। তাদের যুক্তি, হাইকোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে, মদন মিত্র একজন প্রভাবশালী ব্যক্তি। তাঁকে জামিন দেওয়া যাবে না। জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে। হাই কোর্টের সেই নির্দেশ ভাঙা হয়েছে বলে দাবি সিবিআইয়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+