জেল হেফাজতের প্রথম দিনেই পিজির শীততাপনিয়ন্ত্রিত কেবিনে ভর্তি হলেন অসুস্থ মদন মিত্র

কলকাতা, ২০ ডিসেম্বর : সিবিআই হেফাজত শেষ হওয়ার পরেই সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া পরিবহন মন্ত্রীকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। কিন্তু রাতেই অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র তাই তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, রাতেই বুকে ব্যাথা শুরু হয় মদনবাবুর। একইসঙ্গে চোখে অন্ধকার দেখতে শুরু করেন তিনি, এরপরই মন্ত্রীকে হাসপাতালের শীততাপনিয়ন্ত্রিত কেবিনে ভর্তি করা হয়। মদনবাবুর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হবে বলে হাসপাতালসূত্রে জানানো হয়েছে।

জেল হেফাজতের প্রথম দিনেই পিজির শীততাপনিয়ন্ত্রিত কেবিনে ভর্তি হলেন অসুস্থ মদন মিত্র

এই হাসপাতালেই পাশের কেবিনেই রয়েছেন সারদা কাণ্ডে গ্রেফতার হওয়া আর এক তৃণমূল যোদ্ধা সঞ্জয় বোস। মদনবাবু দীর্ঘদিন ধরেই অসুস্থ। বিভিন্ন রোগে ভুগছেন তিনি। এর আগেও প্রথমবার সিবিআইয়ের তলব পেয়ে বেলভিউ নার্সিংহোমে শিরদাড়ায় টিউমার নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর সেখান থেকে পালিয়ে যান এই এসএসকেএম হাসপাতালেই।

এবারে অবশ্য পরিস্থিতি অন্যরকম। আদালত মদন মিত্রকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তবে সঙ্গে এও জানিয়ে দিয়েছে রাজ্যের জেলের বিধি অনুযায়ী, মদনবাবুকে প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হবে। অন্য এক বন্দিকে সহকারি হিসাবেও পাবেন। তৃণমূল সূত্রের খবর, জেলের ভিতর রাজ্য সরকারের অধীনে তাই প্রথম শ্রেণীর বন্দি হিসাবে খাট-বিছানা,খবরের কাগজ, টিভি ও উন্নত মানের খাবার পাবেন মদন মিত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+