রাজীব কুমার আর উত্তম কুমারের তফাৎ নেই ! বিজেপিকে তোপ দিয়ে মদনের নয়া 'বাণ' ভাইরাল ভিডিওয়ে
ভোটের দামামা বাজতেই সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল, বিজেপি, বাম কিংবা কংগ্রেসের একাধিক সভা ঘিরে যেমন খবর উঠে আসছে, তেমনই সংবাদ শিরোনাম কাড়ছেন বিভিন্ন নেতানেত্রীরা।
ভোটের দামামা বাজতেই সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল, বিজেপি, বাম কিংবা কংগ্রেসের একাধিক সভা ঘিরে যেমন খবর উঠে আসছে, তেমনই সংবাদ শিরোনাম কাড়ছেন বিভিন্ন নেতানেত্রীরা। এরইমধ্যে সোশ্যাল মিডিয়া মশগুল মদন মিত্রকে নিয়ে। সারদা থেকে নারদা কাণ্ডে জড়িত মদন মিত্রকে নিয়ে একাধিক পোস্ট, লাইউ ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রেন্ড করছে।

একসময়ে তৃণমূলের দাপুটে নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র তাঁর সাম্প্রতিক ভিডিও বার্তায় কলকাতার পুলিশ কমিশনর রাজীব কুমারের সঙ্গে বাংলার ম্য়াটিনি আইডল উত্তম কুমারের তুলনা করেছেন। তিনি বলেন, রাজীব কুমারের সততার আর সৌন্দর্যের জন্য়ই মানুষ তাঁকে দেখতে চান। পাশাপাশি, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দাবি, রাজীব কুমারের জন্য কলকাতা শহর 'ঠাণ্ডা' হয়ে গিয়েছে। বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মদনের দাবি, 'মদন মিত্রতেই থেমে যেতেন, আমারা গায়ে যা কালি দিয়েছেন দিন..'।
ভিডিও বার্তায় মদন মিত্র একহাত নিয়েছেন মুকুল রায়কেও। মদনের দাবি, যে মুকুল রায় সারদা-নারদাকাণ্ডে বড় অংশে দোষী, তাঁকে আড়াল করে দিচ্ছে বিজেপি। গেরুয়া পাঞ্জাবি পরে মদন মিত্রের এই ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications