'বিচার ব্যবস্থারও রাজনীতিকরণ হয়ে গিয়েছে, তবে কেউ আইনের উর্ধ্বে নন', কাকে ইঙ্গিত করে একথা বললেন মদন মিত্র

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে গত কয়েকদিন ধরেই নতুন জল্পনা শুরু হয়েছে। তিনি নাকি পদত্যাগ করবেন এমনটাই শোনা যাচ্ছিল। যদিও এজলাসে মামলার শুনানি চলাকালীনই সেই জল্পনা খারিজ করে দিয়েছেন তিনি।

বুধবার গঙ্গাস্নানে গিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পানিহাটির বিধায়ক মদন মিত্রের। তিনি বলেছেন, 'তিনি পদত্যাগ করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে আইনের ঊর্ধ্বে কেউ নয় । তবে এখন বিচারব্যবস্থারও রাজনীতিকরণ হয়ে গিয়েছে। কিন্তু তিনি দেশের বিচারব্যবস্থার উপর আস্থা রাখেন বলে জানিয়েছেন।'

কাকে ইঙ্গিত করে একথা বললেন মদন মিত্র

প্রসঙ্গত উল্লেখ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে সিবিআই। তারপরেই একে একে গ্রেফতার হতে শুরু করেছিলেন শাসদ দলের প্রথম সারির নেতারা। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য খুব সাম্প্রতিক কালের মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই।

আবার সিবিআই-ইডির ব়্যাডারে রয়েছেন নদীয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহাও। তাঁর বাড়িতেও হানা দিয়েছিল সিবিআই। তাঁকে গতকাল নিজাম প্যালেসে জেরাও করেছে সিবিআই। আবার তাঁর ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেত্রী ইতি সরকারকেও জেরা করেছে তদন্তকারীরা।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই একাধিক ভুয়ো চাকরি প্রার্থীর চাকরি গিয়েছে। আবার যাঁরা যোগ্য চাকরি প্রার্থী তাঁরা চাকরি পেয়েছেন। নতুন করে তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে পর্ষদ। একাধিক প্রাক্তন পর্ষদ কর্তা শ্রীঘরে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশের পরেই।

কাকে ইঙ্গিত করে একথা বললেন মদন মিত্র

তারপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার দেওয়ার ঘটনা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন বিচারপতি সাক্ষাৎকার দিলে তিনি বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেন। তারপরেই গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্টের বিচারপতিকে ভুল বোঝানো হয়েছে। তিনি পদত্যাগ করছেন না। তাঁর নামে ভুল খবর রটানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+