Madan Mitra: রচনাকে সঙ্গে নিয়ে জামাইষষ্ঠী মদন মিত্রের, ২৯ জামাইকে সাজিয়ে দিলেন পঞ্চব্যাঞ্জন
ভবানীপুরে 29 জন মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে জামাই ষষ্ঠী পালন মদন মিত্রের। রাজ্যে ২৯ আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। তাই ২৯ জন জমাইকে নিয়ে জামাইষষ্ঠী পালন। ভবানীপুরে করেছিলেন এলাহি আয়োজন। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুরে ২৯ জন মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে শাড়ি ধুতি উপহার সহযোগে জামাইষষ্ঠী পালন করলেন মদন মিত্র ও রচনা বন্দ্যোপাধ্যায়। কমতি নেই খাওয়া দাওয়াতেও। আম লিচু দই মিষ্টি বা পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে জামাইষষ্ঠী পালন করলেন প্রতিটি শশুর শাশুড়ি মদন এবং রচনা। ২৪ এর লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত আসন ২৯ , তাই জামাই মেয়ের সংখ্যা রাখা হয়েছে ২৯।

মদন মিত্রের এই অভাবনীয় উদ্যোগে আপ্লুত হয়ে তার আমন্ত্রণের সাড়া না দিয়ে পারলাম না। খুব ভালো লাগছে এ ধরনের অনুষ্ঠানে যোগ দিতে পেরে। এবারে হুগলি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছেন রচনা। প্রথম টিকিট পেয়েছিলেন তিনি। প্রথমবারেই জয়ী হয়েছেন তিনি।
এদিন জামাইষষ্ঠীর অনুষ্ঠানে তৃণমূলের তারকা বিধায়ক সোহমকে নিয়েও কথা বলেন রচনা। তিনি বলেছেন,
সোহম যেটা করেছে সেটা কাম্য নয় সেটা কখনো ঠিক কাজ নয় । তবে সে সময় কি ধরনের পরিবেশ পরিস্থিতি ছিল যে সোহম এ ধরনের কাজ করলো সেটা আমি জানি না আমি সেই সময় উপস্থিত ছিলাম না তাই এ ব্যাপারে কোন মন্তব্য করতে পারব না।
অন্যদিকে জামাইদের আদর আপ্যায়ণে বেশ ব্যস্ত দেখা গিয়েছে মদন মিত্রকে। তিনি বলেছেন, আজকের অনুষ্ঠান থেকে মোদী বাবুর জন্য একটাই কথা এসো মোদী দেখে যাও বাংলার কালচার বুঝে নাও। মোদি বাবু ভোটের আগে এসে বারবার যে বলেন তারা বহিরাগত নয়, তারা কি জানেন কিভাবে কোন মন্ত্রে কোন নিয়মে জামাইষষ্ঠী পালন হয় বাংলার ঘরে ঘরে। তারা জানেন না বলেই আজ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি এবং রচনা প্রতিটি শ্বশুর শাশুড়ি সেজে জামাইষষ্ঠী পালন করছি ২৯ জনকে সঙ্গে নিয়ে।
তিনি বলেছেন, এখানে শুধু হিন্দু নয় হিন্দু মুসলমান সর্বধর্ম সমন্বয়ে এই অনুষ্ঠান করা হচ্ছে। এখান থেকেই মোদীজিকে আরো একবার বোঝাতে চাই বাংলায় সব ধর্ম সব স্তরের মানুষ একসাথে থেকে যে কোন অনুষ্ঠান পালন করে। এটাই বাংলার সংস্কৃতি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications