Municipal election 2022: ভোট শুরুর আগেই উত্তেজনা রাজপুর-সোনারপুরে, কংগ্রেস প্রার্থীকে মারধর
Municipal election 2022: ভোট শুরুর আগেই উত্তেজনা রাজপুর-সোনারপুরে, কংগ্রেস প্রার্থীকে মারধর
ভোট শুরুর আগেই রাজপুর-সোনারপুর পুরসভা ভোটে তুমুল উত্তেজনা। কংগ্রেস প্রার্থীকে মারধর, ইভিএম ভাঙচুরের অভিযোগ। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মক পোলের পর তুমুল উত্তেজনা শুরু হয়। কংগ্রেস এবং সিপিএমের এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ। বুথের ভেতরে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। শেষে রাজপুর সোনারপুরের ১৭ নম্বর ওয়ার্ডে বুথে ভোট গ্রহন বন্ধ করে দেওয়া হয়।

ভোট শুরুর আগেই তুমুল অশান্তি শুরু হয়ে গিয়েছে রাজপুর সোনারপুরের একাধিক বুেথ। ১৭ নম্বর বুথে মকপোলিং শেষ হওয়ার পরেই হঠাৎ করে একদল ছেলে ভেতরে ঢুকে পড়ে। এবং সিপিএম ও কংগ্রেস প্রার্থীদের এজেন্টদের জোর করে বুথের বাইরে বের করে দেয়। এই িনয়ে তুমুল ধস্তাধস্তি শুরু হয় তাঁদের মধ্যে। অভিযোগ কংগ্রেস প্রার্থীকে মারধর করা হয়। তাঁর এজেন্টের দামা ছিঁড়ে দেওয়া হয়েছে। সিপিএম এবং নির্দল প্রার্থীর এজেন্টদেরও মারধর করা হয় বলে অভিযোগ। রাজপুরের বিদ্যানিধি হাইস্কুলের বুথে ঢুকে ইভিএম ভেঙে দেয় তৃণমূল কংগ্রসের কর্মী সমর্থকরা।
পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। পুিলশের সঙ্গেই বুথের ভেতরে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। লাঠি চার্জ করতে হয় পুলিশকে। বুথে ভোট গ্রহন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। একাকার বাসিন্দারা অভিযোগ করেছেন তাঁদের ভোটই দিতে দেওয়া হয়নি। শেষে মাইকিং শুরু করেছে পুলিশ। চলছে ব্যপক ধরপাকড়। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বুথে ভোট গ্রহন বন্ধ রয়েছে।
শুধু রাজপুর সোনারপুর নয় পুরভোটের দিন সকাল থেকে অশান্তি শুরু হয়েছে অনুব্রতর কেন্দ্র বোলপুরেও। উত্তর ২৪ পরগনার খড়দহ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ২৭ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। উত্তর ব্যরাকপুরে নির্দল প্রার্থীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ। তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়েছিলেন তিনি। বুথ থেকে বের করে দেওয়া হচ্ছে অভিযোগ পেয়ে তিনি সেখানে যান। বুথে ঢোকার আগেই তাঁকে মারধর করা হয় নির্দল প্রার্থীকে।












Click it and Unblock the Notifications