Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

M‌unicipal election 2022: বারাসতের ৭ নম্বর ওয়ার্ডে ইভিএম ভাঙলেন বিজেপি প্রার্থী, উত্তর দমদমে তুমুল উত্তেজনা

M‌unicipal election 2022: বারাসতের ৭ নম্বর ওয়ার্ডে ইভিএম ভাঙলেন বিজেপি প্রার্থী, উত্তর দমদমে তুমুল উত্তেজনা

ভোট শুরুর পর থেকেই তুমুল উত্তেজনা বারাসত ও উত্তর দমদমে উত্তেজনা। বারাসতে ৭ নম্বর ওয়ার্ডে বুথের ভেতরে ঢুকে ইভিএম ভাঙচুর করে পুলিশ। শ্যামলী সাহা নামে ওই বিজেপি প্রার্থীকে বুথের ভেতরে আটকে রেখে চড় থাপ্পর মারা হয় বলে অভিযোগ।

ইভিএম ভাঙচুর বিজেপি প্রার্থী

ভোটের প্রচারের সময় ব্যারাকপুরের বিজেপি সাংসদ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন এবার ভোট দানে বাধা দিলে বা ছাপ্পা ভোট দিতে দেখলে ইভিএম ভাঙচুর করা হবে। সেই ঘটনা অক্ষরে অক্ষরে পালন করলেন বিজেপি নেতা কর্মীরা। রাজ্যের একাধিক জায়গায় বুথে বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে। রাজপুর সোনারপুরে ২০০ নম্বর ওয়ার্ডে ইভিএম ভাঙচুরের ঘটনার পর বারাসতের ৭ নম্বর ওয়ার্ডে ইভিএম ভাঙচুর করলেন খোদ বিজেপি প্রার্থী।

পুরসভা ভোট শুরুর আড়াই ঘণ্টার মধ্যে দিকে দিকে ইভিএম ভাঙচুরের ঘটনা ঘটে। রাজপুর সোনারপুরে ২০০ নম্বর বুথে সাত সকালে দুটি ইভিএম ভাঙচুর করা হয়। তার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। তারপরেই বারাসতের ৭ নম্বর বুথে একই ভাবে ইভিএম ভাঙচুর করেন খোদ বিজেপি প্রার্থী শ্যামলী দাস। তারপরে তাঁকে বুথের ভেতরে আটকে রেখে চড় থাপ্পর মারা হয় বলে অভিযোগ।

শুধু বারাসত নয় উত্তর দমদমেও সকাল থেকে তুমুল উত্তেজনা তৈরি হয়। ৩১ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ। সেখানেও ইভিএম ভাঙচুর করা হয়ছে বলে অভিযোগ। অর্জুন সিংয়ের গড় ভাটপাড়াতেও ইভিএম ভাঙচুর করা হচ্ছে। ভাটপাড়ার ৯ নম্বর ওয়ার্ডে ৯ নম্বর ওয়ার্ডের ৪৩ নম্বর বুথে ইভিএম মেশিনে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। কাঁকিনাড়া ২০ নম্বরের নিউ কর্ড রোডের শ্রী গান্ধী বিদ্যাপীঠ স্কুলের ঘটনা। অন্যদিকে বসিরহাটে ৪ নম্বর ওয়ার্ডেও ইভিএম ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+