আম্ফান নিয়ে অস্ত্র শানাচ্ছে বিজেপি, দলের নেতা কর্মীদের একুশের মন্ত্র বলে দিলেন মমতা
আম্ফান নিয়ে অস্ত্র শানাচ্ছে বিজেপি, দলের নেতা কর্মীদের একুশের মন্ত্র বলে দিলেন মমতা
শিয়রে বিধানসভা ভোট। হাতে সময় নেই। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। আম্ফান অস্ত্রে শান দিয়ে সরকার বিরোধী প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে। তার উপরে আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজ্যে এসেছে কেন্দ্রের প্রতিনিধিদল। এই পরিস্থিিততে দলের নেতা কর্মীদের বার্তা দিয়েছেন দলনেত্রী। রাজ্য সরকারের সাফল্য মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে দলেন কর্মী এবং নেতাদের মূল কাজ।

দলীয় কর্মীদের বার্তা মমতার
একুশের বিধানসভা ভোটকে নজরে রেখে এবার ময়দানে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুথ স্তরে দলের নেতা কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে দলনেত্রী বলেছেন, সরকারের কাজের সাফল্য নিয়ে প্রচার করা এবং ঘরে ঘরে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরাই হবে তাঁদের প্রথমিক কাজ।

রুখতে হবে বিজেপির অপপ্রচার
আম্ফান পরিস্থিতিকে হাতিয়ার করে একুশের বিধানসভা ভোটের মঞ্চ প্রস্তুত করতে শুরু করে দিয়েছে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় জোর কদমে চলছে গেরুয়া শিবিরের কর্মকাণ্ড। এই পরিস্থিতিতে দলের সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রচার অভিযানকে টক্কর দেওয়াই এখন তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। তাই দলনেত্রী বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিেজপির অপপ্রচার ও ফেক নিউজ রুখতে হবে। তার জন্য বাড়ি বাড়ি গিয়ে সরকারের কাজের সাফল্যের প্রচার চালাতে হবে। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে জনসংযোগ আরও শক্তিশালী করতে হবে।

ত্রাণ নিয়ে রাজনীতি নয়
গতকালই রাজ্যে পৌঁছেছে কেন্দ্রের প্রতিনিধিদল। তাঁরা আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের ভাবমূর্তি অটুট রাখতে হবে। তাই আগে থেকেই তৃণমূল সুপ্রিমো বার্তা দিয়েছেন ত্রাণ নিয়ে কোনও রাজনীতি করা চলবে না। রেশন নিয়ে কোনও রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না। ত্রাণ দেওয়া নিয়ে রাজনৈতিক রংও দেখা যাবে না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অনিয়ম বরদাস্ত নয়
দলের বিরুদ্ধে প্রকাশ্যে কোনও বিষয়ে মুখ খুললে সেটা বরদাস্ত করা হবে না। এমনকী দলবাজি করা হলেও প্রশাসন সব রকম ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ার করে দিেয়ছেন দলনেত্রী। এর থেকেই স্পষ্ট সরকারের স্বচ্ছ ভাবমূর্তিকে হাতিয়ার করেই একুশের বিধানসভা ভোটের বৈতরণী পার করতে চাইছেন মমতা।












Click it and Unblock the Notifications