গণপিটুনির হাওয়া এবার রাজ্যেও! জলপাইগুড়িতে পুলিশ-সহ ৬ জন ভর্তি হাসপাতালে

বিজেপি শাসিত রাজ্যগুলির গণপিটুনির হাওয়া এবার এই বঙ্গেও। ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ উঠেছে জলপাইগুড়ির রাজগঞ্জের মহানভিটায়।

বিজেপি শাসিত রাজ্যগুলির গণপিটুনির হাওয়া এবার এই বঙ্গেও। ছেলে ধরা সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ উঠেছে জলপাইগুড়ির রাজগঞ্জের মহানভিটায়। অভিযুক্তকে উদ্ধারে গিয়ে জখম হয়েছেন থানার একাধিক পুলিশকর্মী। পরে পরিস্থিতি সামাল দিতে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী।

গণপিটুনির হাওয়া এবার রাজ্যেও! জলপাইগুড়িতে পুলিশ-সহ ৬ জন ভর্তি হাসপাতালে

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলপাইগুড়ির রাজগঞ্জের মহানভিটায় এক ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। স্থানীয় বাসিন্দারা তাকে ধাওয়া করলে, সেই ব্যক্তি গাছে উঠে পড়ে বলে অভিযোগ। এরই মধ্যে খবর যায় পুলিশ ও দমকলের কাছে।

গাছে ওঠা ব্যক্তিকে উদ্ধার করতে গেলে পুলিশের ওপর ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। এরপর অভিযুক্ত ব্যক্তিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। উন্মত্ত জনতার পাথরের আঘাতে আহত হন রাজগঞ্জ থানার বেশ কয়েকজন পুলিশকর্মী। গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তিও। সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+