ছেলেধরা গুজবে মারধর ভবঘুরেকে! 'অভিযুক্ত' বিজেপি নেত্রীর খোঁজে তল্লাশি

ছেলে ধরা সন্দেহে ভবঘুরে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। আরও অভিযোগ, জেলা বিজেপি সহসভানেত্রী এই মারধরে উৎসাহ জুগিয়েছেন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বারোঘরিয়ায়।

ছেলে ধরা সন্দেহে ভবঘুরে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। আরও অভিযোগ, জেলা বিজেপি সহসভানেত্রী এই মারধরে উৎসাহ জুগিয়েছেন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বারোঘরিয়ায়।

ছেলেধরা গুজবে মারধর ভবঘুরেকে! অভিযুক্ত বিজেপি নেত্রীর খোঁজে তল্লাশি

ভবঘুরে মহিলাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত নেত্রীর খোঁজ চালাচ্ছে পুলিশ।

ছেলেধরা সন্দেহে ফের গণপিটুনির অভিযোগ। ঘটনাস্থল ধূপগুড়ির বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। সোমবার রাতে মহিলাকে এলাকায় ঘুরতে দেখে সন্দেহ হয়। পুলিশের পাশাপাশি খবর যায় স্থানীয় বিজেপি নেত্রীর কাছে। তিনিই এই ভবঘুরে মারধরে উৎসাহ দেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবঘুরে মহিলার কাছ থেকে বেশ কিছু চকোলেট মেলায় সন্দেহ আরও গাঢ় হয়। সন্দেহের বশে ভবঘুরে মহিলার মাথা ফাটিয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+