২০১১ বিধানসভা নির্বাচনকে মডেল করেই আসন্ন লোকসভা নির্বাচন : জুৎসি

যদিও বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রসের দাবি, বিধানসভা নির্বাচনও যেমন শান্তিপূর্ণ হয়েছিল। লোকসভা ভোটেও মানুষ শান্তিতে মতদান করতে পারবেন। এমনকী পঞ্চায়েত ভোটও এই একইভাবে হয়ে এসেছে। অতএব বিরোধীদের অভিযোগ ও দাবি ভিত্তিহীন।
লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হলে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি
বুধবার কলকাতায় আসেন উপ নির্বাচন কমিশনার বিনোদ জুৎসি। এদিন সর্বদলীয় বৈঠকে জুৎসির কাছে রীতিমতো তৃণমূলের নামে নালিশ ঠোকে কংগ্রেস ও বিজেপি। যদিও ২০০৯-এর লোকসভা ও ২০১১ সালের বিধানসভা নির্বাচনকে মডেল করেই এগোতে চায় নির্বাচন কমিশন তারই ইঙ্গিত মিলল জুৎসির কথায়। পাশাপাশি আগের নির্বাচনগুলিতে যেসব প্রশাসনিক আধিকারিক সরাসরি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের বদলির ক্ষেত্রেও সুপারিশ করেছেন বিনোদ জুতসি।
জুৎসি এদিন আরও জানিয়েছেন, ২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনে কমিশনের সঙ্গে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ উঠেছিল। তা মাথায় রেখেই এবার রাজ্য প্রশাসনকে ঢেলে সাজানো হবে। এছাড়াও ভোটার তালিকা সংশোধনের কাজে গতি আনতে কমিশন প্রতিটি জেলায় হেল্পলাইন নম্বর চালু করবে বলেও জানিয়েছেন জুৎসি।
এমনকী কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের উপর নজর রাখতে নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা থাকবেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই পক্রিয়া কঠোরভাবে অনুসরণ করা হবে বলেও জানিয়েছেন জুৎসি।
-
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications