Weather News: আবহাওয়ার খামখেয়ালিপনা, প্রায় ৫ ডিগ্রি পারদ পতন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

তাপমাত্রা কোনওদিন কম তো কোনও দিন বেশি। গত কয়েকদিন ধরেই এই পরিস্থিতি। এই পরিস্থিতি আগামী দিন দুয়েক চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

মাঘের শেষে আবহাওয়ার খামখেলায়িপনা চলছে। তখনও ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি ওপরে উঠে যাচ্ছে। আবার পরের দিনই তা স্বাভাবিকের থেকে নিচে নেমে যাচ্ছে। যেমনটা হল রবিবার ও সোমবার। তবে রাজ্য জুড়েই আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মাঘ বিদায়ের সঙ্গে সঙ্গে শীতও বিদায় নিতে চলেছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। রবিবার দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো এদিন সকালে ন্যূনতম তাপমাত্রা অনেকটাই কমেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এই আবহাওয়া আগামী দুদিন বজায় থাকতে চলেছে। বুধবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। তবে বুধবারের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে এদিন সকালে ন্যূনতম তাপমাত্রা অনেকটাই কমেছে। পারদ পতনের পরিমাণ উত্তরবঙ্গের তুলনায় বেশি। তার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে আরও বেশি। বুধবার সকাল পর্যন্ত এই ধরনের আবহাওয়া বজায় থাকলেও, ওইদিন থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। রবিবার এই তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৪.৭)
বহরমপুর (১৪.৬)
বাঁকুড়া (১৭.৭)
বর্ধমান (১৭.৬)
কোচবিহার (১৩.৬)
দার্জিলিং ( ৫ )
কালিম্পং (১০.৮)
দিঘা ( ১৯.৫)
কলকাতা (২১.৮)
দমদম (২২)
কৃষ্ণনগর (১৬.৬)
মালদহ ( ১৭.৪)
মেদিনীপুর ( ১৯)
শিলিগুড়ি (১৭.৬)
শ্রীনিকেতন ( ১৫.৪)
সুন্দরবন (২১.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩২)
বহরমপুর (৩০.৮)
বাঁকুড়া (৩২)
বর্ধমান (৩২)
কোচবিহার (২৬.৪)
দার্জিলিং (১৩.৮)
কালিম্পং (১৭)
দিঘা (৩২.২)
কলকাতা (৩১.২)
দমদম (৩১)
কৃষ্ণনগর (৩১.৪)
মালদহ (২৯.৬)
মেদিনীপুর (৩২.৬)
শিলিগুড়ি (২৮.১)
শ্রীনিকেতন (৩১)
সুন্দরবন (৩০)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+