কলকাতার তাপমাত্রা নামল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকার সঙ্গে তাপমাত্রারও পতন হবে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি ছাড়া আবহাওয়া শুকনো থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় তা
আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকার সঙ্গে তাপমাত্রারও পতন হবে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি ছাড়া আবহাওয়া শুকনো থাকবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা হ্রাস অব্যাহত থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৬ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পেয়েছে। আগামী ২৪ ঘন্টায় সেই তাপমাত্রা আরও ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তবে তারপরের কয়েকটা দিন তাপমাত্রা হ্রাসের কোনও পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ১৬ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে, গত কয়েক দিনের মতোই। এছাড়াও ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গেরও কোনও কোনও জায়গার রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এই তাপমাত্রা কমতে পারে যেসব জায়গায় তাপমাত্রা কমেনি শুধু সেসব জায়গায়। এর পরে দিন কয়েক তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭. ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ। কলকাতা ও আশপাশের তাপমাত্রা আপাতত ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা।

তাপমাত্রা আরও কমতে পারে
২৪ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে প্রায় দেড় ডিগ্রির মতো। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে যেসব জায়গায় ইতিমধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা হ্রাস পেয়েছে, সেখানে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)
আসানসোল (১৩.৭)
বহরমপুর (১৮)
বাঁকুড়া (১৫.৯)
বর্ধমান (১৬)
কোচবিহার (১৬.৮)
দার্জিলিং (৮)
দিঘা (১৭.৮)
কলকাতা (১৮.৮)
দমদম (১৯)
কৃষ্ণনগর (১৭)
মালদহ (১৮.৮)
মেদিনীপুর (১৭)
শিলিগুড়ি (১৮.১)
শ্রীনিকেতন (১৪.৪)
সুন্দরবন (২০)












Click it and Unblock the Notifications