সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাসের মধ্যে বাড়ল কলকাতার তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

রাজ্য জুড়ে হাল্কা শীতের আমেজ। আদামী দিন দুয়েক দক্ষিণবঙ্গের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও তারপর তাপমাত্রা খানিক কমবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিন সকালে কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা গিয়েছে। তবে সেক্ষে

রাজ্য জুড়ে হাল্কা শীতের আমেজ। আদামী দিন দুয়েক দক্ষিণবঙ্গের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও তারপর তাপমাত্রা খানিক কমবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিন সকালে কোথাও কোথাও মেঘলা আকাশ দেখা গিয়েছে। তবে সেক্ষেত্রে কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২২ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রারও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ২২ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দিন দুয়েক রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই। দিন দুয়েক পর থেকে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে শীতের স্পেল বজায় থাকবে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার এই তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত

এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ অবস্থান করছে। যার জেরে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশে হাল্কা থেকে মাঝারি, কোথাও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ২৪ নভেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১২.৪
বহরমপুর ১৪.৪
বাঁকুড়া ১৩.৯
বর্ধমান ১৬.২
কোচবিহার ১৩.২
দার্জিলিং ১০
কালিম্পং ১১.৫
দিঘা ১৭.৪
কলকাতা ১৯.২
দমদম ১৮.৬
কৃষ্ণনগর ১৭
মালদহ ১৭.৪
মেদিনীপুর ১৬.৬
শিলিগুড়ি ১৫.৮
শ্রীনিকেতন ১৩.৭
সুন্দরবন ১৭.৫

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

( ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা)

আসানসোল (২৮.৪)
বহরমপুর (২৮)
বাঁকুড়া (২৮.৬)
বর্ধমান (৩০)
কোচবিহার (৩১.১)
দার্জিলিং (১৮.৪)
কালিম্পং (২১)
দিঘা (২৮.৭)
কলকাতা (২৮.৬)
দমদম (২৮.৫)
কৃষ্ণনগর (২৮.২)
মালদহ (২৮.৩)
মেদিনীপুর (২৮)
শিলিগুড়ি (৩১.৭)
শ্রীনিকেতন (২৮)
সুন্দরবন (২৮.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+