Weather News: বেড়েই গেল তাপমাত্রা, এবার কি শীত বিদায়? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো এদিন তাপমাত্রা বাড়ল। দক্ষিণবঙ্গে আগামী দিন তিনেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। তবে উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে।

কলকাতা ও আশপাশের এলাকায় এদিন সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। তবে শনিবারের তুলনায় এদিন ন্যূনতম তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি। আগামী দিন পাঁচেক উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৪ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঠান্ডার ভাব থাকবে। আগামী দুদিন হিমালয় সংলগ্ন জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৪ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বাড়বে দিনের তাপমাত্রাও। ফলে ঠান্ডা কমে যাবে। তবে এর পরের দুদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায়, সেকথা এখনই বলা যাচ্ছে না বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকলেও সাধারণভাবে আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৩.১ (৯.৬)
বহরমপুর ১৪ (১৩.৪)
বাঁকুড়া ১৫.১ (১২.৪)
বর্ধমান (১১)
কোচবিহার ৮.৮ (৭.৪)
দার্জিলিং ৩ (২.৮)
কালিম্পং ৭.৩ (৬.৮)
দিঘা ১৫.৪ (১৩.৮)
কলকাতা ১৬.১ (১৪)
দমদম ১৪ (১২)
কৃষ্ণনগর ১৩.১ (১১.২)
মালদহ ১৩.৬ (১২.১)
মেদিনীপুর ১৬.৭ (১৩.৭)
শিলিগুড়ি ১০.৮ (৯.৬)
শ্রীনিকেতন ১৪.১ (১০.৪)
সুন্দরবন ১৫ (১৫)

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭.৬)
বহরমপুর (২৫.৪)
বাঁকুড়া (২৮.৫)
বর্ধমান
কোচবিহার (২৪.৫)
দার্জিলিং (১১.৮)
কালিম্পং (১৬.৪)
দিঘা (২৭.৩)
কলকাতা (২৬.৪)
দমদম (২৬.৭)
কৃষ্ণনগর (২৬.৪)
মালদহ (২৩.৮)
মেদিনীপুর (২৮.৪)
শিলিগুড়ি (২৬.১)
শ্রীনিকেতন (২৬)
সুন্দরবন (২৭)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+