কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা বৃদ্ধি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

নভেম্বরের বাকি ক'দিনে তাপমাত্রা নতুন করে কমার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। সেই মতো এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছ

নভেম্বরের বাকি ক'দিনে তাপমাত্রা নতুন করে কমার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। সেই মতো এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া একইরকম থাকতে চলেছে। এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এছাড়াো আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩০ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়াও প্রায় একইরকম থাকতে চলেছে। আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রবিবারের মতো ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। রবিবারের থেকে এই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণে ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার ওপরে। এর প্রভাবে আগামী ৪-৫ দিন বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরল, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ। কর্নাটক এবং উপকূল অন্ধ্রপ্রদেশেও আগামী ২-৩ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল ও মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৩ ( ১৩.২)
বহরমপুর ১৩.৬ (১৪)
বাঁকুড়া ১৫.৬ ( ১৫.৩)
বর্ধমান ১৪.৮ (১৩.৮)
কোচবিহার ১৩.১ ( ১২.৯)
দার্জিলিং ৮.২ (৮.৬)
কালিম্পং ১২.৩ (১২)
দিঘা ১৫.৫ ( ১৪.৫)
কলকাতা ১৭ ( ১৬.৫)
দমদম ১৭.৬ ( ১৭.৫)
কৃষ্ণনগর ১৫.২ (১৫.৪)
মালদহ ১৮.৪ (১৮.৫)
মেদিনীপুর ১৬.১ (১৫.৬)
শিলিগুড়ি ১৪.৪ (১৫.২)
শ্রীনিকেতন ১৪.২ ( ১৩.৮)
সুন্দরবন ১৯ (১৭.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৯)
বহরমপুর (২৮)
বাঁকুড়া (২৯.৭)
বর্ধমান (২৯)
কোচবিহার (২৯.৯)
দার্জিলিং (১৮.৬)
কালিম্পং (১৮)
দিঘা (৩০.৮)
কলকাতা (২৮.৭)
দমদম (২৮.৬)
কৃষ্ণনগর (২৯.২)
মালদহ (২৮.৬)
মেদিনীপুর (৩০.৫)
শিলিগুড়ি (৩০.২)
শ্রীনিকেতন ( ২৮.১)
সুন্দরবন (২৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+