ভোরে ঠাণ্ডার অনুভূতির পরেও বাড়ল তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
সোমবার সকালে রাজ্য জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমলেও এদিন ফের তার বৃদ্ধি হয়েছে। ভোরের দিকে শুকনো আবহাওয়ার সঙ্গে ঠাণ্ডার অনুভূতি অবশ্য এদিনও ছিল। এদিনও রাজ্য জুড়ে আবহাওয়া পরিষ্কার থাকবে বলে পূর্বাভাসে জানান
সোমবার সকালে রাজ্য জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমলেও এদিন ফের তার বৃদ্ধি হয়েছে। ভোরের দিকে শুকনো আবহাওয়ার সঙ্গে ঠাণ্ডার অনুভূতি অবশ্য এদিনও ছিল। এদিনও রাজ্য জুড়ে আবহাওয়া পরিষ্কার থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ অক্টোবর বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ অক্টোবর বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৯ অক্টোবর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২০ অক্টোবর বৃহস্পতিবার সকালের মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আপপাশের এলাকার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ।

প্রবল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আন্গামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এদিন থেকে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোবে। ২০ অক্টোবর বৃহস্পতিবার নাগাদ এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হবে। তারপর তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। আপাতত এর অভিমুখ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূল। বাংলার ওপরে এই সিস্টেমের প্রভাব পড়ার আপাতত কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে কালীপুজো এবং দিওয়ালির আবহাওয়া নিয়ে আলাদা করে বুলেটিন প্রকাশ করা হবে আবহাওয়া দফতরের তরফে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৩ (২২.৫)
বহরমপুর ২৩.২ (২৩.৪)
বাঁকুড়া ২৩.১ (২২)
বর্ধমান ২১ (২১)
কোচবিহার ২০.৪ ( ২২.৬)
দার্জিলিং ১২ (১৩)
দিঘা ২৩.৮ (২৪)
কলকাতা ২৪.৯ (২৪.৭)
দমদম ২৫.২ (২৪.৬)
কৃষ্ণনগর ২৩.৪ (২৪.২)
মালদহ ২৩.৪ (২৩.৩)
মেদিনীপুর ২৪.২ (২৪)
শিলিগুড়ি ২০.৬ (২১.৮)
শ্রীনিকেতন ২২.২ (২১.৪)












Click it and Unblock the Notifications