রাজ্য জুড়ে কমল তাপমাত্রা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

রাজ্য জুড়ে কমল তাপমাত্রা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

রাজ্য থেকে বর্ষা কার্যত বিদায় নিয়েছে। শুকনো আবহাওয়ায় সকালের দিকে তাপমাত্রা সামান্য হলেও হ্রাস পেয়েছে রাজ্য জুড়ে। তবে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই কোথাও। ১৮ অক্টোবর উত্তর আন্দামান সাগরে নিম্নটচাপ তৈরি এবং ২০ অক্টোবর নাগাদ নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তবে তা কতটা সক্রিয় হবে, এবং বাংলার ওপরে তার কতটা প্রভাব পড়বে, তা নিয়ে সন্দেহ রয়েছে আবহাওয়াবিদদের।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ অক্টোবর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও সেরকম কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৯ অক্টোবর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস আপাতত নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও তেমন কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফ থেকে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আপপাশের এলাকার আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ।

 দুই সাগরে দুই ঘূর্ণাবর্ত

দুই সাগরে দুই ঘূর্ণাবর্ত

দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরল উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি অক্ষরেখা এই ঘূর্ণাবর্তের মধ্যে দিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে ১৮ অক্টোবর নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ২০ অক্টোবর নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে।

পশ্চিম হিমালয়ে তুষারপাত

পশ্চিম হিমালয়ে তুষারপাত

আবহাওয়া দফতর জানিয়েছে ১৮ অক্টোবর রাতের দিকে পশ্চিম হিমালয় অঞ্চলে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হতে চলেছে। যার জেরে সেইসব জায়গায় তুষারপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২২.৫ (২৩)
বহরমপুর ২৩.৪ (২৪)
বাঁকুড়া ২২ (২১)
বর্ধমান ২১ (২২)
কোচবিহার ২২.৬ (২০.৭)
দার্জিলিং ১৩ (১২.৫)
দিঘা ২৪ (২৪.৮)
কলকাতা ২৪.৭ (২৫.২)
দমদম ২৪.৬ (২৫.২)
কৃষ্ণনগর ২৪.২ (২৪)
মালদহ ২৩.৩ (২৪.২)
মেদিনীপুর ২৪ (২৪.৫)
শিলিগুড়ি ২১.৮ (২২.৯)
শ্রীনিকেতন ২১.৪ (২২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+