Weather News: কমল তাপমাত্রা, ফের কনকনে ঠান্ডা কবে? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। যদিও এদিন সকালে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা বুধবার তুলনায় এক ডিগ্রির বেশি কমেছে। আপাতত সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও
আবহাওয়া দফতরের তরফে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। যদিও এদিন সকালে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা বুধবার তুলনায় এক ডিগ্রির বেশি কমেছে। আপাতত সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ জানুয়ারি শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই আবহাওয়া শুকনো থাকবে। ওপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কুয়াশার আধিক্য থাকতে পারে। তবে এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর পরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ জানুয়ারি শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তারপরের ২ দিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আপাতত আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে, পূর্বাভাস আবহাওয়া দফতরের।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে দিকে কুয়াশা থাকলেও আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বুধবার এই তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৮.১)
বহরমপুর (৯)
বাঁকুড়া (৯.৯)
বর্ধমান (১০.২)
কোচবিহার (৮.১)
দার্জিলিং (৫)
কালিম্পং (৮.৫)
দিঘা (১২.২)
কলকাতা (১৩.৭)
দমদম (১২.৮)
কৃষ্ণনগর
মালদহ ( ৮.৯)
মেদিনীপুর (১২.৬)
শিলিগুড়ি (১০.৩)
শ্রীনিকেতন ( ৮)
সুন্দরবন (১৪.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৪.৮)
বহরমপুর (২০)
বাঁকুড়া (২৬.৬)
বর্ধমান
কোচবিহার (২৩.৬)
দার্জিলিং (১৩.২)
কালিম্পং (১৮)
দিঘা (২৮.২)
কলকাতা (২৫.৩)
দমদম (২৫.৩)
কৃষ্ণনগর (২৩)
মালদহ (১৭.৯)
মেদিনীপুর (২৭)
শিলিগুড়ি (২৫.৮)
শ্রীনিকেতন (২২.৮)
সুন্দরবন (২৫.৫)












Click it and Unblock the Notifications