Weather News: মাঘের শুরুতেই ঘুরে দাঁড়াল শীত! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
মাঘের শুরুতেই কলকাতা-সহ বিভিন্ন জায়গায় একধাক্কায় তাপমাত্রা কিছু নামল। সকালে কুয়াশা কাটলেও, দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আকাশ মেঘলা। অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট। বুধবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির পূ
মাঘের শুরুতেই কলকাতা-সহ বিভিন্ন জায়গায় একধাক্কায় তাপমাত্রা কিছু নামল। সকালে কুয়াশা কাটলেও, দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আকাশ মেঘলা।
অন্যদিকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট। বুধবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ জানুয়ারি বুধবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে হিমালয় সংলগ্ন ৫ জেলায় কুয়াশার দাপট থাকতে পারে আগামী দিন তিনেক। এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট দেখা গিয়েছে। তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না, জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পরবর্তী মঙ্গলবার রাতে কিংবা বুধবার সকালের দিকে কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিন গাঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বুধবার থেকে তাপমাত্রা ফের ঊর্ধ্বগামী হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে দিকে কুয়াশা থাকবে। পরে আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এদিন এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৩.৩)
বহরমপুর (১২)
বাঁকুড়া (১৫.২)
বর্ধমান (১৫.২)
কোচবিহার (১২.৪)
দার্জিলিং (৩.২)
কালিম্পং (৯)
দিঘা (১৯.৬)
কলকাতা (১৯.৪)
দমদম (১৮)
কৃষ্ণনগর (১৩.৬)
মালদহ (১৪)
মেদিনীপুর (১৭.৫)
শিলিগুড়ি (১১.৫)
শ্রীনিকেতন ( ১১.৯)
সুন্দরবন (১৬)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৬.৭)
বহরমপুর (২৪.৮)
বাঁকুড়া (২৭.৩)
বর্ধমান (২৪)
কোচবিহার (২২.৪)
দার্জিলিং (৭.৫)
কালিম্পং (১৩.৫)
দিঘা (২৬.৬)
কলকাতা ( ২৬.২)
দমদম (২৬)
কৃষ্ণনগর (২৬.২)
মালদহ (২৪.৫)
মেদিনীপুর (২৫.২)
শিলিগুড়ি (২৩.৬)
শ্রীনিকেতন (২৫.৫)
সুন্দরবন (২৫)












Click it and Unblock the Notifications