কলকাতার নামি স্কুলে লোয়ার নার্সারির ছাত্রীর উপর যৌন অত্যাচার, উত্তেজনা স্কুল চত্বরে

কলকাতার নামি স্কুলে লোয়ার নার্সারির ছাত্রীর উপর যৌন অত্যাচার, উত্তেজনা স্কুল চত্বরে
কলকাতা, ১০ নভেম্বর : বেঙ্গালুরু, দিল্লির পর এবার কলকাতা। রানীকুঠীর একটি ইংরাজি মাধ্যম স্কুলের লোয়ার নার্সারির এক ছাত্রীর উপর যৌন পীড়নের অভিযোগ উঠল। আর এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল হল স্কুল চত্তর। অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়তে হল স্কুল কর্তৃপক্ষকে।

অভিযোগ, স্কুলের একটি অনুষ্ঠানের জন্য স্কুল বাসে করে লোয়ার নার্সারির ছাত্রীদের অনুষ্ঠান স্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে অন্যান্য ছাত্রছাত্রীরা নেমে গেলে ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করা হয়। পরে ওউ ছাত্রীর উপর যৌন অত্যাচার চালানো হয়। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে অভিভাবকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।

এদিকে স্কুলে ছাত্রছাত্রীদের নিরাপত্তার প্রশ্ন তুলে সোমবার সকাল থেকে স্কুল চত্ত্বরে বিক্ষোভ শুরু করে অভিভাবকেরা। তারা এও প্রশ্নও তোলেন যে কেন আগেই এবিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও দ্রুত কোনও পদক্ষেপ নেয়নি স্কুল। অভিভাবকদের প্রশ্নের মুখে পড়তে হয় স্কুলের অধ্যক্ষকেও। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে স্কুলে পৌছয় যাদবপুর থানার পুলিশ।

অন্যদিকে বহরমপুরে এক চতুর্থ শ্রেীর ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগ এক সিভিক পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় তৎপরতা দেখিয়েছে পুলিশ, এবং গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+