মিড ডে মিলের পর নিম্নমানের পোশাক বিতর্ক, স্কুল ঘেরাও বনগাঁয়
মিড ডে মিলের পর এবার নিম্নমানের পোশাক দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের একটি স্কুলের বিরুদ্ধে।
মিড ডে মিলের পর এবার নিম্নমানের পোশাক দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের একটি স্কুলের বিরুদ্ধে। প্রতিবাদে স্কুলের প্রধান শিক্ষককে ঘেরাও করেন অভিভাবকেরা।

ঘটনাটি ঘটেছে বনগাঁ কালিতলা পাড়া এফপি স্কুলে। অভিভাবকদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের পোশাকের জন্য ৬০০ টাকা বরাদ্দ করা হয়েছে। এই টাকায় যে গুণগতমানের ইউনিফর্ম দেওয়ার কথা, তা স্কুল কর্তৃপক্ষ দেয়নি।
পোশাক একেবারেই নিম্নমানের হওয়ায় তা পড়ুয়ারা পরতে পারছে না। পাশাপাশি তাদের অভিযোগ নির্দিষ্ট মাপ না নিয়েই পোশাক দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রতিবাদে আজ সকালে স্কুল শুরু হলে প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকেরা।
প্রধান শিক্ষক জানিয়েছেন, সরকারি নির্দেশে স্বনির্ভর গোষ্ঠীর এই পোশাক সরবরাহ করেছে। অভিযোগ পেলে তিনি বিষয়টি বিডিওকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।












Click it and Unblock the Notifications