বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড় 'রেমাল' তৈরি হতে কত দিন বাকি?

আশঙ্ক শেষ পর্যন্ত বাস্তব হতে চলেছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। তা ক্রমশ শক্তি সঞ্চয় করছে। দিন কয়েক পরেই এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে বদল হতে পারে। সেই সম্ভাবনা আরও প্রখর হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর আগেই নিম্নচাপ তৈরি হওয়ার বিষয়ে আভাস দিয়েছিল। ক্রমে এই আভাস সর্তকতায় বদলে যায়। গতকাল জানানো হয়েছিল, নিম্নচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বুধবার জানা যাচ্ছে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে।

Cyclone Remal

এই নিম্নচাপ আরও শক্তি সঞ্চয় করবে। ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা হচ্ছে। এ কথা এই মুহূর্তে প্রায় পরিষ্কার। যত সময় এগোবে শক্তি সঞ্চয় করবে এই নিম্নচাপ। অতি গভীর নিম্নচাপে বদল হবে। তারপর পরিণত হবে ঘূর্ণিঝড়ে।

ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়ে গিয়েছে। রেমাল নামটি দিয়েছে ওমান। এই রেমাল কতটা শক্তিধর হয়ে ধ্বংসলীলা চালাবে? সেদিকে নজর রাখা হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরের চরিত্র ক্রমশ বদলাচ্ছে বলে খবর। সপ্তাহান্তে বঙ্গোপসাগর ভয়াবহ রূপ নেবে। উত্তাল হয়ে উঠবে সমুদ্র।

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বুধবারের আবহাওয়া ক্রমশ বদল হবে। সকাল থেকেই ভ্যাবসা গরম পাওয়া যাচ্ছে। অস্বস্তি বাড়ছে আমজনতার। বেলা বাড়তে আবহাওয়া বদল হবে। ঝড়বৃষ্টির সম্ভাবনাও থাকছে যথেষ্ট পরিমাণে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও মাঝারি থেকে হালকা ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থাকবে বলে খবর।

এই সময় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবুও যদি কোনও মৎস্যজীবী সমুদ্রে যান। তাদের ফিরে আসতে বলা হয়েছে। আগামী কাল বৃহস্পতিবারের মধ্যে সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসার বার্তা দেওয়া হচ্ছে। শুক্রবার থেকে আরও উত্তাল হবে সমুদ্র। উপকূল এলাকাগুলিতে ভালো রকম প্রভাব দেখতে পাওয়া যাবে।

রেমাল বঙ্গোপসাগরে তৈরি হলে তার প্রভাব বাংলায় কি পড়বে? সেই প্রশ্ন উঠছে। এখনও সেই সম্পর্কে কোনও বার্তা পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে, এই ঘূর্ণিঝড় বাংলাদেশ অথবা মায়ানমার অভিমুখে যাবে। তবে পরিস্থিতি সম্পর্কে এখনই কোনও স্থির সিদ্ধান্তে আসা যাচ্ছে না। এমনই জানিয়েছে হাওয়া অফিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+