Monsoon Update: বাংলা-ওড়িশা উপকূলে নিম্নচাপের অভিমুখ 'বদল'! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া পূর্বাভাস
মৌসুমী বায়ু ঢুকে গিয়েছে (Monsoon Update) সারা পশ্চিমবঙ্গে। এদিন সকাল থেকে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে বৃষ্টি চলছে। তুলনামূলক বৃষ্টি এই মুহূর্তে কম উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সবকটি জেলাতেই মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হলেও, আপাতত কোথাও ভারী বৃষ্টির (Monsoon Update) সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনেরও সম্ভাবনা নেই।

মঙ্গলবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার এই দুই জেলা বাদে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আর বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।
অন্যদিকে এদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Monsoon Update) দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কোনও জেলাতেই তাপমাত্রা বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবারের জন্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Monsoon Update)। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত থেকে তৈরি হওয়া নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিকে না গিয়ে তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। যে কারণে আগামী দুদিন উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা (Monsoon Update)। যার রেশ পড়তে চলেছে বাংলার পশ্চিমের জেলাগুলির ওপরে।

অন্যদিকে এই নিম্নচাপ এলাকা থেকে একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা পঞ্জাব পর্যন্ত বিস্তৃত রয়েছে। যা গিয়েছে উত্তর ছত্তিশগড়, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, দক্ষিণ উত্তর প্রদেশ এবং হরিয়ানার ওপর দিয়ে। যার ফলে ওই জায়গাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।












Click it and Unblock the Notifications