বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কতটা দুর্যোগ আসতে পারে বাংলায়?

সামনেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো৷ তবে সেই পুজোর আবহ কি বৃষ্টিমুখর হবে? সেই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। আর তার কারণেই ফের বৃষ্টিতে ভাসতে পারে বাংলা।

সোমবার থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ দানা বাঁধতে পারে৷ দুর্যোগ কতটা হবে? সেই সম্পর্কে এখনও পরিষ্কার চিত্র আসেনি। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহবিদরা। সোম থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির আবহ থাকতে পারে দক্ষিণবঙ্গে।

Weatherforecast

আজ রবিবার। আকাশ মূলত পরিষ্কার রয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা আছে এদিন। তবে আদ্রতাজনিত অস্বস্তি থাকবে অনেকটাই।

সোমবার থেকে একটি ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে দানা বাঁধছে। তার জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। তবে কতটা বৃষ্টির পরিমাণ থাকবে? সেই সম্পর্কে পরিষ্কার চিত্র এখনও পাওয়া যাচ্ছে না। আগামী সপ্তাহে মহালয়া। তার মধ্যে কি বৃষ্টির যোগ থাকবে? সেই নিয়েও প্রশ্ন থাকছে। পুজোতে বৃষ্টির সম্ভাবনার আঁচ করছেন আবহবিদরা।

বর্ষা বিদায় নেওয়ার সময় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। সেই সময় বিক্ষিপ্তভাবে নিম্নচাপের পরিস্থিতিও তৈরি হয়। পুজোয় এবার নিম্নচাপ থাকবে কী না, তাই নিয়ে যথেষ্ট চর্চা চলছে। আগামী কাল থেকে দুর্যোগ কতটা মারাত্মক হবে? সেই সম্পর্কেও চিন্তা থাকছে। গত সপ্তাহে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দুর্যোগ ছিল। তার প্রভাবে বানভাসি পশ্চিমবঙ্গের একাধিক জেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+