শীতেও বৃষ্টি! কেন এই সম্ভাবনা, তাপমাত্রা কি কমবে, বিস্তারিত জেনে নিন
শীতেও বৃষ্টির ভ্রুকুটি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। জানিয়েছে আবহাওয়া দফতর।
শীতেও বৃষ্টির ভ্রুকুটি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। জানিয়েছে আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জের। উপকূলের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টিপাত চলতে পারে ৮, ৯, ১০ ডিসেম্বর।
সিকিম এবং উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আগামী ৩ থেকে ৪ দিন মেঘলা আবহাওয়া থাকবে। ফলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।












Click it and Unblock the Notifications