বাংলা ও ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সম্ভাব্য পরিস্থিতির ব্যাখ্যা হাওয়া অফিসের
বাংলা ও ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।
বাংলা ও ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও তৈরি হয়েছে। এই নিম্নচাপ তৈরি হলে, তার শক্তি কতটা, তারওপরও বৃষ্টির পরিমাণ নির্ভর করছে। এছাড়া আগামী বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্ভাবাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

বাংলা ও ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত
বাংলা ও ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে উত্তর ওড়িশা এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খ্ণ্ডে ৪৫ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের আগামী ৪৮ ঘন্টায় সমুদ্রে না যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টি
আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিষয়টি নির্ভর করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের ওপর।

উত্তরবঙ্গে বৃষ্টি
আগামী বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর দুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও অন্য জেলাগুলির জন্য আপাতত কোনও সতর্কবার্তা নেই।












Click it and Unblock the Notifications