Weather Update: নিম্নচাপেই আবহাওয়া বদল দক্ষিণবঙ্গের, বৃষ্টি উত্তরবঙ্গেও! মৎস্যজীবীদের জন্য জারি সতর্কবার্তা

Weather Update: নিম্নচাপেই আবহাওয়া বদল দক্ষিণবঙ্গের, বৃষ্টি উত্তরবঙ্গেও! মৎস্যজীবীদের জন্য জারি সতর্কবার্তা

আবহাওয়া (weather) বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন উত্তর ও দক্ষিণবঙ্গের বর্ষার প্রকৃতি আলাদা। বঙ্গোপসাগরে যদি কোনও নিম্নচাপ তৈরি না হয়, তাহলে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে এবার ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরির প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের (West Bengal) উপকূলের জেলাগুলিতে। এদিন সকাল থেকে আবহাওয়া দফতরের তরফে বিভিন্ন সময়ে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই মতো বৃষ্টিও হয়েছে কিংবা হচ্ছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১২ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা হৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত গিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকাল থেকে অল্প সময়ের জন্য বারে বারে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। পরবর্তী
২৪ ঘন্টা অর্থাৎ ১২ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকেরপ থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিত আর্দ্রতা ৯২ শতাংশ।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় ঝড়ের বেগ ৪৫ কিমির বেশি হতে পারে। সেই কারণে ১৩ ও ১৪ জুলাই তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৩ (২৬.৫)
বহরমপুর ২৬.৬ (২৬.৬)
বাঁকুড়া ২৫.৯ (২৬.৩)
বর্ধমান ২৫.৬ (২৫.২)
কোচবিহার ২৭.৪ (২৬)
দার্জিলিং ১৭ ( ১৬.৬)
দিঘা ২৫.৯ (২৭.৫)
কলকাতা ২৭.৫ (২৭.৬)
দমদম ২৬.৫ (২৭.৭)
কৃষ্ণনগর ২৬.৮ (২৭.২)
মালদহ ২৮.২ ( ২৭.৯)
মেদিনীপুর ২৬.৫ (২৭.৩)
শিলিগুড়ি ২৫.৯ (২৩.৮)
শ্রীনিকেতন ২৬.৪ (২৫.৬)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৪.৮ (৩৫.৫ )
বহরমপুর ৩৫.৪ (৩৫.৬)
বাঁকুড়া ৩৩.৭ (৩৪.৮)
বর্ধমান ৩৫ (৩৬)
কোচবিহার ৩৬.৭ (৩৬.৬)
দার্জিলিং ২২ (২২.৪ )
দিঘা ৩৪.২ (৩৫)
কলকাতা ৩২.৬ ( ৩৩.৩)
দমদম ৩২.৮ (৩৩.৫)
কৃষ্ণনগর ৩৩.৮ (৩৩.৬)
মালদহ ৩৭ (৩৬.৪)
মেদিনীপুর ৩১ ( ৩২.৪)
শিলিগুড়ি (৩৫)
শ্রীনিকেতন ৩৫ (৩৫ )

Weather update: আষাঢ়ে শরতের আকাশ, বর্ষার বৃষ্টি নিয়ে কী জানাল হাওয়া অফিস?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+