বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! ভোর থেকে বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টি, ক'দিন চলবে? একনজরে পূর্বাভাস
দুপুরের পর থেকে আকাশের মুখ ভার। বিকেলের দিকে আরও বেড়েছে। বঙ্গোপসাগরে (bay of bengal) নিম্নচাপের (Low pressure) জেরেই এই পরিণতি। আগামী কয়েকঘন্টায় শক্তি বাড়াবে নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারীবৃষ্টির
দুপুরের পর থেকে আকাশের মুখ ভার। বিকেলের দিকে আরও বেড়েছে। বঙ্গোপসাগরে (bay of bengal) নিম্নচাপের (Low pressure) জেরেই এই পরিণতি। আগামী কয়েকঘন্টায় শক্তি বাড়াবে নিম্নচাপ। যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া (Weather) দফতর।
|
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে এদিন সকালে বাংলাদেশ-মায়ানমার উপকূলের কাছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। যা ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং
আরও শক্তি বাড়াবে। তারপরেও তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। শুক্রবার সকাল নাগাদ উত্তর বঙ্গোপসাগরের ওপরে থাকার সময় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই সময় এটির অবস্থান হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল। এরপর তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের উত্তরাংশের ওপরে যাবে।

১৮ থেকে ২০ অগাস্টের পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই ১৮ থেকে ২০ অগাস্টের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় জানানো হয়েছে, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা এবং পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
১৯ অগাস্ট শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইদিনই ভারী বৃষ্টির সম্ভাবনা
রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

দমকা হাওয়ার সতর্কবার্তা
আবহাওয়া দফতরের তরফে ১৯ অগাস্ট শুক্রবার এবং ২০ অগাস্ট শনিবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় দমকা হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, এই হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা জারি
আবহাওয়া দফতরের তরফে রাজ্যের মৎস্যজীবী, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের উদ্দেশে বলা হয়েছে, তাঁরা যেন কোনওভাবেই ১৯ ও ২০ অগাস্ট সমুদ্রে মাছ ধরতে না যান।
এছাড়া যাঁরা ইতিমধ্যে গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁদের এদিনের মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

ওড়িশায় প্রস্তুতি নেওয়া শুরু
গত নিম্নচাপের মতোই এই নিম্নচাপও ওড়িশার ওপরে বেশি প্রভাব ফেলবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। ফলে আগেকার বন্যার জল এখনও না সরায় নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ওড়িশা সরকারের তরফে প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ওড়িশার যেসব জেলা প্লাবিত হয়েছে, সেগুলি হল আঙ্গুল, বারগড়, বৌধ, কটক, জগৎসিংপুর, জাজপুর, কেন্দ্রপাড়া, খুরগা, নয়াগড়, পুরী, সম্বলপুর এবং সুবর্ণপুর।












Click it and Unblock the Notifications