দুদিনের মধ্যেই শুরু বর্ষা বিদায়! সাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্ত, একনজরে বাংলার আবহাওয়া

পুজোর বাকি ১১ দিন। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্ত। যার জেরে সকাল থেকে মেঘলা আকাশ। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

পুজোর বাকি ১১ দিন। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্ত। যার জেরে সকাল থেকে মেঘলা আকাশ। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়া

কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২১ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে আপাততভাবে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও আপাতত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী দু-থেকে তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

 কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নয়চাপের সঙ্গে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা উপকূলের দিকে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী কয়েক ঘন্টার মধ্যে তা আরও শক্তি বাড়াতে চলেছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

 আগামী দুদিনের মধ্যেই বর্ষা বিদায় শুরু

আগামী দুদিনের মধ্যেই বর্ষা বিদায় শুরু

উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় ঘূর্ণাবর্তের বিপরীত মুখী হাওয়া বইছে। যে কারণে পশ্চিম রাজস্থান, পঞ্জাব এবং সংলগ্ন হরিয়ানায় আগামী ৫ দিন আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর পস্চিম ভারতের কিছু অংশ এবং কচ্ছে আগামী দুদিনের মধ্যে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৭)
বহরমপুর (২৬.৬)
বাঁকুড়া (২৬.২)
বর্ধমান (২২)
কোচবিহার (২৬.৯)
দার্জিলিং (১৬.৬)
দিঘা (২৬.৮)
কলকাতা (২৬.৬)
দমদম (২৬.৮)
কৃষ্ণনগর (২৬.২)
মালদহ (২৭.৪)
মেদিনীপুর (২৭.৩)
শিলিগুড়ি (২৮.২)
শ্রীনিকেতন (২৬.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+