বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ! ২ দিন ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের

উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। একইসঙ্গে দক্ষিণবঙ্গের ওপর বিস্তৃত মৌসুমী অক্ষরেখা।

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। একইসঙ্গে দক্ষিণবঙ্গের ওপর বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। ফলে আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। সমুদ্র অশান্ত হওয়ায় মৎস্যজাবীরা যাতে আগামী তিনদিন সমুদ্রে না যান সেইজন্যও সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় মাইকে প্রচার চালানো হচ্ছে।

দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস

দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস

দেরি হলেও বর্ষার আগমন হয়েছে দক্ষিণবঙ্গে। এবার তা ভয়াবহ রূপ নিতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। তাদের দেওয়া পূর্বভাস অনুযায়ী আগামী ২ থেকে ৩ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

মৎস্যজীবীদের জন্য পূর্বাভাস

মৎস্যজীবীদের জন্য পূর্বাভাস

সমুদ্র উত্তাল থাকায় ফিরে আসতে বলা হয়েছে সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের। সমুদ্র উপকূলবর্তী এলাকায় মাইকে প্রশাসনের তরফে প্রচার চালানো হচ্ছে। ৩ দিন যেন তাঁরা মাছ ধরতে না যান সেজন্যও অনুরোধ করা হচ্ছে।

উত্তরবঙ্গের জন্য পূর্বভাস

উত্তরবঙ্গের জন্য পূর্বভাস

উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+