বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহেই রাজ্যে ধেয়ে আসছে আর এক দুর্যোগ

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহেই রাজ্যে ধেয়ে আসছে আর এক দুর্যোগ

আম্ফানের পর আবার কোন বিপদ ধেয়ে আসছে রাজ্যের দিকে। আবহাওয়া দফতরের রিপোর্টে সেই অশনি সংকেত ধরা পড়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূতি হচ্ছে নিম্নচাপ। মায়ানমারের কাছে সেই নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। যার জেরে আগামী সপ্তাহ থেকে প্রবল বর্ষণ শুরু হবে রাজ্যে। এমনই জানিয়েছে হাওয়া অফিস।

বঙ্গোপসাগরে নিম্নচাপ

বঙ্গোপসাগরে নিম্নচাপ

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। মায়ানমার উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সেটি শক্তি বৃদ্ধি হয়ে এগিয়ে আসছে। আগামী সপ্তাহে সেই নিম্নচাপের জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় যার জেরে প্রবল বর্ষণ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে। ৮ জুন থেকে রাজ্যে শুরু হবে বৃষ্টি।

বৃষ্টির হাত ধরেই ঢুকবে বর্ষা

বৃষ্টির হাত ধরেই ঢুকবে বর্ষা

এই বৃষ্টির হাত ধরেই রাজ্যে বর্ষা ঢুকবে বলে মনে করা হচ্ছে। তাহলে এবার নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়বে রাজ্যে। আইএমডি প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এই নিম্নচাপ আগাম বর্ষা নিয়ে আসতে সাহায্য করবে। তাতে রাজ্যে ভাল বৃষ্টিপাত হবে বর্ষার।

এগিয়ে আসছে গতি

এগিয়ে আসছে গতি

বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে। তাতে পরবর্তী ঘূর্ণিঝড় গতিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে আরও একটি বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে রাজ্যে। এর আগেই আম্ফানের তাণ্ডব দেখেছে রাজ্য। তাতে লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা রাজ্য। তার ধাক্কা সামলাতে কত সময় লাগবে তা নিয়ে শঙ্কা রয়েছে।

আম্ফানের তাণ্ডব

আম্ফানের তাণ্ডব

আম্ফানের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি রাজ্য। ৭ জেলা তাণ্ডব চালিয়েছে আম্ফান। মারা গিয়েছেন ৯২ জন। ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে সুন্দরবনে। অসংখ্য গাছ পড়ে গিয়েছে। কলকাতা শহরও প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকদিন আগে গুজরাত এবং মহারাষ্ট্র ঘূর্ণিঝড় নিসর্গর ধাক্কা খেয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+