কলকাতায় লোকাল ট্রেনে কম তীব্রতার বিস্ফোরণ, আহত বহু
কলকাতা, ১২ মে : মঙ্গলবার সকালে আপ শিয়ালদহ-কৃষ্ণনগর এক্সপ্রেসে বিস্ফোরণে ২০ জনের আহত হওয়ার খবর মিলেছে। টিটাগড় স্টেশন ছাড়ার পরই বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
রাত ৩ টে ২০ মিআপ শিয়ালদহ-কৃষ্ণনগর এক্সপ্রেস ৩ টে ৫৫ মিনিটে টিটাগড় ছেড়ে বেরতেই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ৭ জন জখম হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। জখম ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের কথায়, ট্রেনের মধ্য়ে দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। এই বচসা চলাকালীনই ট্রেনের একটি কামরায় বিকট শব্দ করে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে এক দুষ্কৃতীর হাত উড়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায় একটা নয়, একাধিক বিস্ফোরণ হয়েছে ট্রেনে।
#SpotVisuals Low intensity bomb blast in Krishnanagar local train between Barrackpore-Titagarh pic.twitter.com/esyOoPb9qy
— ANI (@ANI_news) May 12, 2015 বিস্ফোরণের ঘটনায় অনেকে আতঙ্কে ঝাঁপ দিতে শুরু করে বলেও জানা গিয়েছে। পূর্ব রেলের সিপিআরও এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে বিস্ফোরণের জেরে বারাকপুর যাওয়ার একটি ট্রেনই বাতিল করা হয়েছে। বাকি ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ১ নম্বর লাইনে বিস্ফোরণের জেরে কিছুটা সময় ট্রেন চলাচল ব্যহত হলেও অন্যান্য লাইনে ট্রেন চলাচল স্বাভাবিকই ছিল।
Low intensity bomb blast in Krishnanagar local train between Barrackpore-Titagarh, injured rushed to the hospital pic.twitter.com/2kJ3dNHqo4
— ANI (@ANI_news) May 12, 2015 তবে এই ঘটনায় রেল পুলিশের ভূমিকা আরও একবার প্রশ্নের মুখে পড়ল। কীভাবে ট্রেনের মধ্য়ে বোমা উঠল তা নিয়েও উঠছে প্রশ্ন।












Click it and Unblock the Notifications