প্রেমের প্রস্তাবে মুখের উপর না প্রেমিকার, নাক কেটে প্রেমিক ঘটাল সাংঘাতিক কাণ্ড
রামায়ণে সূর্পণখার নাক কেটে নিয়েছিলেন লক্ষ্মণ। এ যুগেও সেইরকমই এক ঘটনা ঘটল মালদহের কালিয়াচকে। প্রেমের প্রস্তাব মেনে না নেওয়ায় ছাত্রীর নাক কেটে নেওয়ার চেষ্টা চালাল এক ‘পাগল প্রেমিক’।
রামায়ণে সূর্পণখার নাক কেটে নিয়েছিলেন লক্ষ্মণ। এ যুগেও সেইরকমই এক ঘটনা ঘটল মালদহের কালিয়াচকে। প্রেমের প্রস্তাব মেনে না নেওয়ায় ছাত্রীর নাক কেটে নেওয়ার চেষ্টা চালাল এক 'পাগল প্রেমিক'। প্রেমের প্রস্তাবে মুখের উপর না বলে দিয়েছিল ছাত্রী, টিউশন থেকে ফেরার পথে তাঁকে মুখোমুখি হতে হল এক ভয়ঙ্কর অভিজ্ঞতার।

অভিযোগের তির জনি শেখ নামে এক যুবকের দিকে। আক্রান্ত ছাত্রীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়েকে প্রায়ই উত্যক্ত করত জনি। কালিয়াচক সুলতানগঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্রীটিকে প্রেমের প্রস্তাব দিতে মুখের উপর না বলে দিয়েছিল সে। সেই থেকেই জনির টার্গেটে পড়ে ছাত্রী। টিউশন থেকে ফেরার পথে রাস্তা আটকায় জনি। তারপর ধারালো অস্ত্র নিয়ে হানমলা চালায়।
ছাত্রীটির মুখ বিকৃত করে দেওয়াই তার লক্ষ্য ছিল বলে জানা গিয়েছে। সেই কারণেই ছাত্রীটির নাক কেটে নেওয়ার চেষ্টা চালায় জনি। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ছাত্রীটি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, জনি দীর্ঘদিন ধরেই ওই ছাত্রীর পিছনে পড়ে রয়েছে। তার ভয়ে কলেজে য়েতেও ভয় করত। মাঝমধ্যেই ওই ছাত্রী কলেজে বা টিউশনে যেতে চাইত না।
তার মধ্যেই এদিন সকালে ঘটে গলে চাঞ্চল্যকর ঘটনা। ছাত্রীটির নাক কেটে মুখ বিকৃত করার চেষ্টা চালায়। পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করেছে। ছাত্রীটির বয়ানও রেকর্ড করা হয়েছে। এই ঘটনার পর থেকেই মূল অভিযুক্ত জনি পলাতক। জনির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications