Digha Jagannath Temple: শুশুনিয়া পাহাড়ের জল, ছাতনার লাল-সাদা পদ্মেই হবে প্রতিষ্ঠিত হবে দিঘার জগন্নাথ মন্দির
Digha Jagannath Temple: বাংলায় এবার জগন্নাথ ধাম। অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে এই বাংলায় দীঘার সমুদ্র তীরে প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রভু জগন্নাথ মন্দিরের শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। মন্দির চত্বর জুড়ে সাজো সাজো রব। এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন দীঘায়।
রাজ্য সহ রাজ্যেরে বাইরের বহু মানুষ হাজির হচ্ছেন দীঘায় প্রাণ প্রতিষ্ঠার সেই বিশেষ সন্ধিক্ষণের সাক্ষী হতে। বাঁকুড়া থেকেও এই পুণ্য মুহূর্তের সাক্ষী হচ্ছেন বহু পুন্যার্থী৷ বাঁকুড়ার ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতির উদ্যোগে বাঁকুড়ার ছাতনা থেকে সাদা ও লাল পদ্ম মিলিয়ে মোট তিন হাজার তিন ফুল এবং শুশুনিয়া পাহাড়ের ধারার পবিত্র জল আজ রওনা দিল দীঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) উদ্দেশ্যে।

ঢাক কাঁসর ঘণ্টা বাঁচিয়ে উলুধ্বনি শঙ্খ ধ্বনি দিয়ে বিদায় জানালেন মহিলারা দীঘা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া পদ্মফুল ও শুশুনিয়া ধারার জল সমেত গাড়িটিকে।
দেরিতে হলেও চৈতন্য উদয় কটাক্ষ বিজেপির। তৃণমূল নেতার সনাতনী বিজেপি পদ্মফুল নিয়ে জগন্নাথ দেবের উদ্দেশ্যে রওনা দেওয়া কে সাধুবাদ জানিয়েছেন বিজেপি। ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, বিজেপি মুখেই হিন্দুত্ববাদ। আদতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে যেমন জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তেমনি কালীঘাটে স্কাইওয়ার্ক হয়েছে, তারাপীঠ হয়েছে প্রভূত উন্নয়ন। ছাতনা থেকে লাল ও সাদা পদ্ম মিলিয়ে মোট ৩০০৩ টি পদ্ম ফুল নিয়ে যাওয়া হচ্ছে।
আর সাথে পাত্রে করে নিয়ে যাওয়া হচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঝর্নার পবিত্র জল। এই পদ্মফুল এবং শুশুনিয়ার ধারার জল প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা ও পূর্জা পার্বণে উদ্দেশ্যে অর্পণ করা হবে বলে জানান ওই তৃণমূল নেতা। তাঁর কথায়, দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে শঙ্খ ধ্বনি উলু ধ্বনি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন ছাতনার মানুষও।












Click it and Unblock the Notifications