মেখলিগঞ্জের প্রাক্তন ছিটমহলবাসীদের ফ্ল্যাট দেবে সরকার, হল লটারি!
মেখলিগঞ্জের প্রাক্তন ছিটমহলবাসীদের ফ্ল্যাট দেবে সরকার, হল লটারি!
মেখলিগঞ্জে সাবেক ছিটবাসীরা এতদিন অস্থায়ী শিবির করে বসবাস করত। সরকারের পক্ষ থেকে তাদের জন্য স্থায়ী ভাবে থাকার জন্য একটি করে ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করে। ফ্লাট বাড়ি পাওয়ার জন্য লটারির মাধ্যমে বিলি করা হল। এদিন ৪৬ টি সাবেক ছিট পরিবারের মধ্যে এই লটারি সম্পূর্ণ হয়। তবে এই লটারি শুধু মাত্র অংশগ্রহণ করেছে ছিটমহলবাসীরাই।

সাবেক ছিটমহলবাসীদের মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা পানিশালা এলাকায় ধরলা নদীর গা ঘেঁষে জনমানব শূন্য এলাকায় তাদের থাকার ফ্ল্যাট বাড়ি নির্মাণ করেছে সরকার। ধরলা নদীর ওপর সেতু নির্মিত না হলে মেখলিগঞ্জ এর মূল এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে বলে এদিন জানান সাবেক ছিটমহলবাসীরা। তাই অবিলম্বে ধরলা নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। তাদের এই এই দাবিকে পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা। অবিলম্বে পরিবারগুলিকে আলাদা ভাবে ভাগ করে আলাদাভাবে ঘর বরাদ্দের দাবি জানিয়েছেন তারা।
এর পাশাপাশি এদিন সাবেক ছিটমহলবাসীরা বলেন, বিনিময় চুক্তির পাশাপাশি তাঁদের পুনর্বাসনের জন্য পরিবার পিছু ৫ লক্ষ টাকা,গবাদি পশু দেবার কথা ছিল রাজ্য সরকারের। কিন্তু এখনো সেই সব কিছুই পাননি তারা। যদিও তারা আশাবাদী সরকার ঘোষিত বেকারত্ব দূরীকরণ নিয়ে চিন্তাভাবনা অবিলম্বে পূরণ করবে।এদিন লটারির মাধ্যমে ফ্ল্যাটের ঘর বিতরণ হয় স্থানীয় ভোট বাড়ি গ্রাম পঞ্চায়েত দপ্তরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক জ্যোতির্ময় তাঁতি, মেখলিগঞ্জের মহকুমা শাসক রামকুমার তামাং প্রমুখ। অতিরিক্ত জেলা শাসক জ্যোতির্ময় তাঁতি। তিনি বলেন, সুষ্ঠু ভাবে এই লটারি সম্পাদিত হয়েছে সাবেক ছিটমহলবাসীরা তাদেরকে যথাযথভাবে সহযোগিতা করেছে এদিন। স্বভাবতই খুশির হাওয়া সাবেক ছিটমহলবাসীদের মধ্যে।












Click it and Unblock the Notifications