মেদিনীপুরে কুয়াশার কারণে লরিতে লরিতে ধাক্কা, মৃত খালাসি
মেদিনীপুরে কুয়াশার কারণে লরিতে লরিতে ধাক্কা, মৃত খালাসি
ঘন কুয়াশার কারণে সেতুর ওপর দাঁড়িয়ে থাকা লরি দেখতে না পেয়ে ওই লরিতে জোরে ধাক্কা মারার কারণে মৃত্যু হয়েছে অন্য একটি লরির খালাসির। জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন যে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। বেসরকারি মতে মৃত্যু হয়েছে দুজনের।

বৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে মেদিনীপুর শহরে ঢোকার মুখে মোহনপুর এলাকার বীরেন্দ্র সেতুর ওপর। এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হয় মেদিনীপুর ও খড়গপুরের মধ্যে যানবাহন চলাচল। পরে পুলিশ এসে এই লরি সরানোর পরে ৬০ নম্বর জাতীয় সড়কে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ জানায় যে বুধবার রাতে এই সেতুটির ওপর পাথর বোঝাই একটি লরির চাকা ফেটে যায় ও সেটি দাঁড়িয়ে থাকে। ভোরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার জন্য বালি বোঝাই লরি তা দেখতে না পেয়ে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা লরিতে। যার ফলে সেটি দুমড়ে-মুচড়ে গিয়ে পুরো সেতুর ওপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। পুলিশ ক্রেন দিয়ে ওই লরি সরানোর পরে ফের যানবাহন চলাচল স্বাভাবিক হয় এই জাতীয় সড়কে।












Click it and Unblock the Notifications